Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শান্তিপুর হাসপাতালে প্রসবের সময় হাত ভাঙল সদ্যোজাতর, ডাক্তারের বিরুদ্ধে থানায় পরিবার

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সদ্যোজাত শিশুর (newborn) ওজন বেশি ছিল। অভিযোগ, সমস্যা হলেও জোর করে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা হয়। এর জেরে প্রসবের সময় ভেঙে যায় শিশুটির একটি হাত! রক্ত জমাট বেঁধেছে বুকে এবং মাথার পিছন দিকে। এই ঘটনায় শান্তিপুর স্ট

শান্তিপুর হাসপাতালে প্রসবের সময় হাত ভাঙল সদ্যোজাতর, ডাক্তারের বিরুদ্ধে থানায় পরিবার

শেষ আপডেট: 25 February 2023 05:15

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সদ্যোজাত শিশুর (newborn) ওজন বেশি ছিল। অভিযোগ, সমস্যা হলেও জোর করে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা হয়। এর জেরে প্রসবের সময় ভেঙে যায় শিশুটির একটি হাত! রক্ত জমাট বেঁধেছে বুকে এবং মাথার পিছন দিকে। এই ঘটনায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের (the doctor) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের (family lodged complain) করল ওই সদ্যোজাতর পরিবার।

প্রসব যন্ত্রণা নিয়ে শান্তিপুর নতুনপাড়া এলাকার বধূ উর্মিলা বিবি, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত জানুয়ারি মাসের ২৭ তারিখ ভোরবেলায় তিনি সন্তান প্রসব করেন। তাঁর পরিবারের অভিযোগ, সদ্যোজাতর ওজন অনেকটাই বেশি ছিল। তাই প্রসবের সময় সমস্যায় পড়েছিলেন চিকিৎসক। অনেকক্ষণ ধরে চেষ্টার পর অবশেষে শিশুটির প্রসব করানো হয়। জোর করে প্রসবের পরেই শিশুটির অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। সদ্যোজাত শিশুটিকে নিয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।

কিন্তু বাচ্চাটির অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা পরের দিনই তাকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে এক্সরে করে ধরা পরে শিশুটির একটি হাত ভেঙে গেছে। মাথা এবং বুকেও চোট রয়েছে। রক্ত জমাট বেঁধে রয়েছে শরীরের একাধিক জায়গায়। এই ঘটনায় শুক্রবার পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের উদাসীনতার ফলেই তাদের সদ্যোজাত শিশুর এই পরিণতি।

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন বলেন, ‘‘লিখিত অভিযোগ পাওয়ার পরেই আমরা কয়েকজন মিলে মেডিকেল বোর্ড গঠন করেছি। যদি কোনও গাফিলতি ঘটে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’ এখন সুবিচারের আশায় রয়েছেন ওই শিশুটির পরিবার।

শাহ বনাম নীতীশ-তেজস্বী, কংগ্রেসের অধিবেশনের মাঝে আচমকা চর্চায় বিহার


```