Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভুয়ো শিক্ষকের তালিকায় নাম, তাই কি অবসাদে আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আদালতের নির্দেশে নবম-দশম শ্রেণির ১৮৩ জন ভুয়ো শিক্ষকের (Fake Teacher) নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই তালিকাতেই নাম ছিল নন্দীগ্রামের (Nandigram) দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা শিক্ষিকা টুম্

ভুয়ো শিক্ষকের তালিকায় নাম, তাই কি অবসাদে আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা

শেষ আপডেট: 4 December 2022 17:49

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আদালতের নির্দেশে নবম-দশম শ্রেণির ১৮৩ জন ভুয়ো শিক্ষকের (Fake Teacher) নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই তালিকাতেই নাম ছিল নন্দীগ্রামের (Nandigram) দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা শিক্ষিকা টুম্পারানি মণ্ডলের। সূত্রের খবর, সেই অপমানে, লজ্জায় আত্মঘাতী (Suicide) হলেন তিনি।

জানা গেছে, আজ, রবিবার সন্ধেয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক ব্লকের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা বিভাগের শিক্ষিকার দেহ উদ্ধার হয়। এর পরে বাড়ির লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রের খবর, সম্প্রতি প্রকাশিত বেআইনি ভাবে চাকরি পাওয়া শিক্ষকের তালিকায় ২৬ নম্বরে নাম ছিল টুম্পা দেবীর। তার পর থেকেই অবসাদে ছিলেন চণ্ডীপুরের বাসিন্দা টুম্পারানি মন্ডল। শেষমেশ অপমানে এবং চাকরি চলে যাওয়ার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পারিবারিক অশান্তির দিকেও ইঙ্গিত করছেন কেউ কেউ।

বিধবা পুত্রবধূর সঙ্গে বিয়ে বিপত্নীক জামাইয়ের! অনন্য দৃষ্টান্ত গড়লেন দু'জোড়া শ্বশুর-শাশুড়ি


```