Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেজিস্ট্রারের নাম করে চাকরির টোপ! আর্থিক প্রতারণার শিকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

সাইবার ক্রাইম নিয়ে পড়ুয়াদের সাবধান করার ভাবনাচিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রেজিস্ট্রারের নাম করে চাকরির টোপ! আর্থিক প্রতারণার শিকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

শেষ আপডেট: 14 December 2023 09:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ফোন করে নয়, এবার একেবারে ভুয়ো নোটিস টাঙিয়ে আর্থিক প্রতারণার ঘটনা ঘটল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই-সিল জাল করে প্রতারণার অভিযোগ উঠল। আর এই প্রতারণার শিকার সেখানকারই এক পড়ুয়া। তাঁর নাম অঞ্জলি সাহা। তিনি এইমুহূর্তে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রীঅঞ্জলি জানিয়েছেন, মাস খানেক আগে ফেসবুক থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির একটি নোটিশ দেখেন তিনি। বাড়ির আর্থিক অবস্থা তেমন ভাল নয়। তাই পড়াশোনার পাশাপাশি চাকরি করলে কিছু সুরাহা হবে ভেবে সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন অঞ্জলি।

অপরদিক থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকারের ফোন নম্বর বলে একটি ফোন নম্বর দেওয়া হয়। তাঁদের দেওয়া সেই নম্বরে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ইমেল আইডি থেকে মেইল মারফত চাকরির নিয়োগের বিষয়ে জানানো হবে বলা হয়। এরপর ল্যাপটপ, জয়েনিং এবং পিএফ অ্যাকাউন্ট করতে ৭০ হাজারের কিছু বেশি টাকা চায় ওই অপরদিকের ওই ব্যক্তি।

ওই ছাত্রী আরও বলেন, “নোটিস দেখে যোগাযোগ করার পর অনুরাধা সেন নামে একজনের সঙ্গে আলাপ হয়তিনি বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রির পদে লোক নেওয়া হবে বলে জানানএরপর রেজ্রিস্টার দুর্লভ সরকারের নম্বর দেন। তিনিই চাকরির আগে কী কী লাগবে জানিয়ে আমার কাছে ওই টাকাটা চান। আমি কোনওরকমে আমার দাদাকে দিয়ে সেই টাকা জোগাড় করিয়ে তা ওঁদের হাতে তুলে দিই।” অভিযোগ, এরপরেও নানা অছিলায় তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে।

অঞ্জলি বলেন, “আমাকে জানানো হয়েছিল যে, জয়েনিং লেটার পোস্ট অফিস থেকে পাওয়া যাবে। এরপর মেইল খুলে দেখি, সেই মেইল করা হয়েছে। সেটা নিয়ে আসি। তখনও কোনও সন্দেহ হয়নি। এরপর আবার বলা হয় আমার অ্যাকাউন্টে ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেটা তোলার জন্য আরও ৫ হাজার টাকা জমা করতে হবে। এরপর সন্দেহ হয় আমার। টাকা যদি জমা হয়েই থাকে, তাহলে সেটা তোলার জন্য কেন নতুন করে টাকা দেব!”

জানা গিয়েছে, এরপরই ইউনিভার্সিটিতে গিয়ে অভিযোগ জানান ওই ছাত্রী। তখনই সামনে আসে এই প্রতারণার ঘটনা। রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার বলেন, “কম কোনও কাজের খোঁজ নেই।”বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। এই ব্যাপারে সচেতন থাকার কথা জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার। সাইবার ক্রাইম যেভাবে দিনের পর দিন বাড়ছে, সেই নিয়ে পড়ুয়াদের সাবধান করার ভাবনাচিন্তাও করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


```