Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো খবরে শীর্ষে বাংলা: এনসিআরবি রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো:‌ ভুয়ো খবর বা ‘‌ফেক নিউজ’‌ ছড়ানোয় শীর্ষে বাংলা। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (‌এনসিআরবি)‌ গত একবছরের রিপোর্ট পেশ করেছে। তাতে প্রকাশিত হয়েছে, দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে কম অপরাধ হয়েছে কলকাতায়। সবথেকে নিরাপদ

ভুয়ো খবরে শীর্ষে বাংলা: এনসিআরবি রিপোর্ট

শেষ আপডেট: 2 September 2022 07:41

দ্য ওয়াল ব্যুরো:‌ ভুয়ো খবর বা ‘‌ফেক নিউজ’‌ ছড়ানোয় শীর্ষে বাংলা। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (‌এনসিআরবি)‌ গত একবছরের রিপোর্ট পেশ করেছে। তাতে প্রকাশিত হয়েছে, দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে কম অপরাধ হয়েছে কলকাতায়। সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে বাংলার রাজধানী কলকাতা। কিন্তু সেই রিপোর্টেই বলা হয়েছে, গতবছর সবথেকে বেশি ফেক নিউজ (FAKE NEWS) ছড়িয়েছে এই বাংলাতেই।

এনসিআরবি–র প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গতবছর রাজ্যে সোশ্যাল মিডিয়ায় ৪৩টি ভুয়ো খবর ছড়িয়েছে। যেগুলির মধ্যে ২৮টি নথিভুক্ত করেছে রাজ্য। ২০২১ সালে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই তরফই জনসংযোগের আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। দুই দলই অনলাইন মাধ্যমকে ব্যপক ব্যবহার করেছিল। সেসময়েই বহু ভুয়ো খবর ছড়িয়েছিল বলে জানা যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময়ে ফেক নিউজ নিয়ে সরব হতে দেখা গিয়েছে।

পশ্চিমবঙ্গের পরে ফেক নিউজ বেশি ছড়িয়েছে তেলেঙ্গানায়। সেখানে ৩৪টি, এবং উত্তর প্রদেশে ২৪টি ফেক নিউজ নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে ভারতে গতবছর ১৭৯টি ফেক নিউজের ঘটনা নথিভুক্ত হয়েছে এনসিআরবি–র রিপোর্টে।

কলকাতায় (KOLKATA) ফেক নিউজ ছড়িয়েছে ২৮টি। যা দেশের ১৯টি মেট্রো শহরের মোট ফেক নিউজের ৬০ শতাংশ। কলকাতার পরেই রয়েছে মুম্বই ও হায়দ্রাবাদ। পশ্চিমবঙ্গে ভুয়ো খবরের বাড়বাড়ন্তের জন্য তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করে থাকে। তৃণমূলের তরফে অভিযোগ, রাজ্যে বিজেপির জন্যই ভুয়ো খবর বাড়ছে। বিজেপি আসার আগে এরাজ্যে গুজব ছড়াত না। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সামাজিক মাধ্যমগুলিকে কেনার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে বিজেপির সোস্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, বিজেপি ইতিবাচকভাবে সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করে থাকে। ভুয়ো খবর ছড়ায় তৃণমূল।

সিপিএমের দাবি, ভুয়ো খবর ও গুজব ছড়ানোর জন্য তৃণমূল ও বিজেপি সমানভাবে দায়ী। দুটো দলই সমান। কিন্তু সিপিএম সামাজিক মাধ্যম ব্যবহারে কিছু নীতি মেনে চলে।

ফিঙ্গারপ্রিন্ট বদলে ফেলছে অপরাধীরা! দু’জনকে গ্রেফতার করল পুলিশ


```