Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী! ধরা পড়ল মুর্শিদাবাদের স্কুলে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পরনে ফেডেড জিন্স আর সাদা ফুলস্লিভ শার্ট। হাতে অ্যাডমিট কার্ড নিয়ে ছেলেটি গটগট করে ঢুকে পড়ছিল পরীক্ষা কেন্দ্রে (Fake Madhyamik Examinee)। কিন্তু ধরা পড়ে গেল। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি রাজ উচ্চ বিদ্যালয

ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী! ধরা পড়ল মুর্শিদাবাদের স্কুলে

শেষ আপডেট: 23 February 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পরনে ফেডেড জিন্স আর সাদা ফুলস্লিভ শার্ট। হাতে অ্যাডমিট কার্ড নিয়ে ছেলেটি গটগট করে ঢুকে পড়ছিল পরীক্ষা কেন্দ্রে (Fake Madhyamik Examinee)। কিন্তু ধরা পড়ে গেল। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে বুধবার এমনই এক ভুয়ো পরীক্ষার্থীকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্কুল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, মেন গেটেই এই কিশোরকে আটকে দেওয়া হয়। পরীক্ষার হল পর্যন্ত সে পৌঁছতে পারেনি। তার হাতে যে অ্যাডমিট কার্ডটি ছিল তাতেই ধরা পড়ে যায় সে। স্কুলের তরফে বলা হয়েছে, গত বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকছিল সে।

কান্দি থানার পুলিশ আটক করে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে। কী উদ্দেশে সে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে এদিন ঢুকছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে স্কুলের বক্তব্য, কারও হয়ে পরীক্ষা দিয়ে দেবে বা সেইরকম কোনও উদ্দেশ্য নিয়ে হয়তো ছেলেটি ঢুকছিল না। নিরাপত্তা ডিঙিয়ে ঢুকে বিষয়টি দেখানোর জন্য হয়তো এই কাজ করেছে সে।

এমনিতে রাজ্যে এখন ভুয়ো শিক্ষকের ছড়াছড়ি চলছে। সেই আবহে দেখা গেল, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ল।

হাওড়া-আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত, হুড়োহুড়িতে আহত ৩০


```