Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকা নিয়ে খড়্গপুর আইআইটিতে চাকরির ভুয়ো নিয়োগপত্র! গ্রেফতার ৪ জন

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩ থেকে ৫ লক্ষ টাকা দিলেই মিলবে চাকরি। তাও যেখানে সেখানে নয়, রীতিমতো খড়্গপুর (Kharagpur IIT) আইআইটিতে। লোভে পড়ে অনেকেই টাকাও দিয়েছিলেন। কিন্তু নিয়োগপত্র হাতে পাওয়ার পর দেখা গেল, সবকটি চাকরিই (Job) ভুয়ো (Fake) ! ঘট

টাকা নিয়ে খড়্গপুর আইআইটিতে চাকরির ভুয়ো নিয়োগপত্র! গ্রেফতার ৪ জন

শেষ আপডেট: 13 July 2022 07:04

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩ থেকে ৫ লক্ষ টাকা দিলেই মিলবে চাকরি। তাও যেখানে সেখানে নয়, রীতিমতো খড়্গপুর (Kharagpur IIT) আইআইটিতে। লোভে পড়ে অনেকেই টাকাও দিয়েছিলেন। কিন্তু নিয়োগপত্র হাতে পাওয়ার পর দেখা গেল, সবকটি চাকরিই (Job) ভুয়ো (Fake) !

ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গে। চাকরিপ্রার্থীদের মধ্যে রয়েছেন অলিপুরদুয়ারের ৩ জন এবং মালদার এক ব্যক্তি। তাঁদের দাবি, খড়্গপুরের ওই দালালরা তাঁদের বলে, খড়গপুর আইআইটির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট এবং সিকিউরিটি গার্ড নেওয়া হবে। প্রথমে বেতন হবে মাসিক ১৭০০০ টাকা, পরে তা বেড়ে হবে ২৪০০০ টাকা। সিকিউরিটি গার্ডের চাকরির জন্য লাগবে ৩ লক্ষ টাকা, আর মেডিক্যাল টেকনোলোজিস্টের জন্য দিতে হবে ৫ লক্ষ টাকা।

লোভে পড়ে দালালদের কিছু টাকা দিয়েও দেন ওই যুবকরা। তারপরেই তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছিল চাকরির নিয়োগপত্র। কথা ছিল, যোগদানের পর দেওয়া হবে বাকি টাকা। নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দেবেন বলে খড়্গপুরেও পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে দালালদের সঙ্গে কথা বলতে গিয়েই ফাঁস হয় ভুয়ো চাকরির রহস্য।

নিয়োগপত্রে থাকা সই দেখে সন্দেহ হয় চাকরিপ্রার্থীদের। চাকরি করবে না মনস্থির করে টাকা ফেরত চায় তারা। কিন্তু এরপরেই বেঁকে বসে দালালরা। তখনই খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। মঙ্গলবার বিকালে শহরের একটি হোটেল ভুয়ো চাকরি চক্রের ১০ জনকে আটক করে পুলিশ। বেশ কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পর ৪জনকে গ্রেফতার করা হয়। তাদের আজই খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে। এর পিছনে কোনও বড় চক্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

চুরি করে বেরোনোর সময় গৃহকর্তার পা ছুঁল চোর! রেখে গেল বাজার করার টাকাও


```