Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাল ডিগ্রি দেখিয়ে রোগীদের থেকে টাকা হাতানোর অভিযোগ! ক্যানিংয়ে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক (fake doctor)। জাল এমবিবিএস (MBBS) ডিগ্রির সাহায্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি রোগীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরু

জাল ডিগ্রি দেখিয়ে রোগীদের থেকে টাকা হাতানোর অভিযোগ! ক্যানিংয়ে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

শেষ আপডেট: 6 November 2022 12:40

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক (fake doctor)। জাল এমবিবিএস (MBBS) ডিগ্রির সাহায্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি রোগীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

ধৃত জাল চিকিৎসকের নাম সোমনাথ ভট্টাচার্য। শনিবার সুন্দরবন উপকূল থানার অন্তর্গত লাক্সবাগান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার (arrested) করেছে। সোমনাথের বাড়ি হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। তাকে রবিবার আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়ার দু'নম্বর এমিলি বাড়ির বাসিন্দা কমল মিস্ত্রি গত শনিবার থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সোমনাথ ভট্টাচার্য নামে হাওড়ার বাসিন্দা এক ব্যক্তি এমবিবিএস এবং এমএস ডিগ্রি জাল করে তার সাহায্যে রোগীদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। লাক্সবাগান এবং গোসাবার আরামপুর এলাকায় নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন কমলবাবু।

তাঁর অভিযোগ পেয়ে তদন্তে নামে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এলাকা থেকে সোমনাথ ভট্টাচার্য নামে চিকিৎসকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, 'নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছি। নিজের ডিগ্রি সম্পর্কে সত্যতার কোনও প্রমাণ দেখাতে পারেননি ওই চিকিৎসক। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০৫, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে।'

গোটা হুগলি জেলাই যেন ডেঙ্গির হটস্পট! ৫ বছরে ৭ গুণ সংক্রমণ বাড়ার কারণ কী


```