Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগীর আরটিআই ফাইলে ফাঁস সব কীর্তি! উত্তরপাড়ায় ধরা পড়ল ভুয়ো ডাক্তার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : উত্তরপাড়া ( Utterpara ) ধরা পড়ল 'ভুয়ো ডাক্তার' ( Fake Doctor )। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে উত্তরপাড়া মাখলা অঞ্চলে চেম্বার খুলে ছিল উদয়ন কুমার সিং নামে এক ব্যক্তি। হোমিওপ্যাথির ( Homeopathy ) ডাক্তারের রেজিস্ট্রে

রোগীর আরটিআই ফাইলে ফাঁস সব কীর্তি! উত্তরপাড়ায় ধরা পড়ল ভুয়ো ডাক্তার

শেষ আপডেট: 28 December 2022 14:42

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : উত্তরপাড়া ( Utterpara ) ধরা পড়ল 'ভুয়ো ডাক্তার' ( Fake Doctor )। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে উত্তরপাড়া মাখলা অঞ্চলে চেম্বার খুলে ছিল উদয়ন কুমার সিং নামে এক ব্যক্তি। হোমিওপ্যাথির ( Homeopathy ) ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর দেখে সন্দেহ হয়েছিল এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দে'র। তাই তিনি উদয় কুমার সিংয়ের ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা জানতে হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই ফাইল করেন। জবাবে কাউন্সিল জানায় উদয় কুমার সিং নাম কোনও ডিগ্রি বা রেজিস্ট্রেশন নেই। তিনি যা ব্যবহার করছে তা 'ভুয়ো' । গোটা ঘটনা সামনে আসতে বিশ্বজিৎবাবু উত্তরপাড়া থানায় উদয় সিংহের নামে অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার সকালে উত্তরপাড়া থানার পুলিশ উদয় সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বুধবার তাঁকে গ্রেফতার করে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

এই বিষয়ে বিশ্বজিৎ দে জানান, সর্দি-কাশি সমস্যা নিয়ে উদয় কুমার সিংয়ের কাছে চিকিৎসা করাতে যান। সেখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে তাঁর মনে সন্দেহ হয়েছিল। তাই তিনি ওই ব্যক্তির ডিগ্রি ও রেজিস্ট্রেশন যাছাই করতে আরটিআই ফাইল করেন।

আবাস যোজনা নিয়ে কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব, পুড়িয়ে দেওয়া হল পঞ্চায়েত সদস্যের বাড়ি


```