Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Fake Doctor: রেজিস্ট্রেশন অ্যানাস্থেসিস্টের, চিকিৎসা চলছে চর্মরোগের! কলকাতায় ধৃত দুই

শহরে (Kolkata) ফের মাথাচাড়া দিয়ে উঠল ভুয়ো ডাক্তারের (Fake Doctor) কীর্তিকলাপ। অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের চিকিৎসা করার অভিযোগ! সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রবীন্দ্র সরোবর (Rabindra Sarobor) থানার পুলিশ 'ভুয়ো'

Fake Doctor: রেজিস্ট্রেশন অ্যানাস্থেসিস্টের, চিকিৎসা চলছে চর্মরোগের! কলকাতায় ধৃত দুই

শেষ আপডেট: 6 March 2022 07:34

শহরে (Kolkata) ফের মাথাচাড়া দিয়ে উঠল ভুয়ো ডাক্তারের (Fake Doctor) কীর্তিকলাপ। অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের চিকিৎসা করার অভিযোগ! সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রবীন্দ্র সরোবর (Rabindra Sarobor) থানার পুলিশ 'ভুয়ো' চিকিৎসক ও তাঁর সহযোগীকে গ্রেফতার (Arrest) করেন। পুলিশ সূত্রে খবর, শুধু কলকাতায় নয়, দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন জায়গা সহ ঝাড়গ্রাম, ঘাটালেও চেম্বার খুলে বসেছিলেন শুভ নাথ নামে এক ব্যক্তি। সঙ্গী ছিলেন রাজীব সরকার নামে আরেক জন। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি যে অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন ব্যবহার করছিলেন তাঁরা, তিনি রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, রাজ্যের বিভিন্ন জায়গায় চেম্বার খুলে চিকিৎসা করছে শুভ। জানা যায়, যখন থেকে শুভ ও রাজীবের খোঁজ শুরু করে পুলিশ তখন থেকেই বেপাত্তা হয়ে যায় তাঁরা। অবশেষে গতকাল তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রতারণা সহ ৫টি মামলা রুজু করা হয়েছে। নারীদিবসে সেজে উঠছে কলকাতার রেস্তোরাঁ! চোখ ধাঁধানো চমক সর্বত্র

```