Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চশমার দোকানের আড়ালে রোগী ধরার ফাঁদ! চাঁচলে গ্রেফতার ভুয়ো ডাক্তার

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মালদহ শহরের পর এবার চাঁচলে গ্রেফতার আরেক ভুয়ো ডাক্তার (Fake Doctor Arrest)। চাঁচল (Chanchal) সদর থেকে প্রলয় সাহা নামে ওই ভুয়ো ডাক্তারকে পাকড়াও করল চাঁচল থানার পুলিশ। চাঁচল ১ নম্বর ব্লকের বিএমওএইচ আক্তার হোসেনের

চশমার দোকানের আড়ালে রোগী ধরার ফাঁদ! চাঁচলে গ্রেফতার ভুয়ো ডাক্তার

শেষ আপডেট: 25 November 2022 11:36

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মালদহ শহরের পর এবার চাঁচলে গ্রেফতার আরেক ভুয়ো ডাক্তার (Fake Doctor Arrest)। চাঁচল (Chanchal) সদর থেকে প্রলয় সাহা নামে ওই ভুয়ো ডাক্তারকে পাকড়াও করল চাঁচল থানার পুলিশ। চাঁচল ১ নম্বর ব্লকের বিএমওএইচ আক্তার হোসেনের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বেশ কিছুদিন ধরেই চাঁচল ব্লক স্বাস্থ্য দফতরে প্রলয় সাহার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। চাঁচল শহরে তরলতোলা মোড়ে তাঁর একটি চশমার দোকান রয়েছে। সেই দোকানের আড়ালে চিকিৎসার নামে প্রতারণা চলছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে পুলিশকে সঙ্গে নিয়ে ওই চশমার দোকানে অভিযান চালান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তখন সেখানে রোগী দেখছিলেন ওই ব্যক্তি। হাতেনাতে তাঁকে ধরে ফেলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তিনি যে চিকিৎসক সেই সংক্রান্ত নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। কত দিন ধরে এই প্রতারণার ফাঁদ বিছিয়ে ছিলেন ওই ব্যক্তি তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

হেড স্যার দেখতে কেমন ভুলতে বসেছে পুরুলিয়ার এই স্কুলের ছেলেমেয়েরা

ভুয়ো ডাক্তার গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দা পারভেজ নূর বলেন, ‘প্রলয় সাহা তার চশমার দোকানের আড়ালে চোখের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করত। পরে আমরা জানতে পারি ওর কোনও ডিগ্রি নেই। তাই যথেষ্ট আতঙ্কে আছি।”

চাঁচলের আরেক বাসিন্দা অনিরুদ্ধ সাহা বলেন, “ভুয়ো চিকিৎসক হয়ে প্রশাসনের নাকের ডগায় বসে কীভাবে এতদিন চিকিৎসা চালিয়ে গেলেন, সেটাই প্রশ্ন।”

চাঁচল ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমাদের মেডিক্যাল টিম তার চেম্বারে গিয়েছিল। তখন তাকে রোগীদের চিকিৎসা করতে ও ওষুধ দিতে দেখা যায়। তাঁর কাছে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে। এরকম আরও কেউ আছে কি না সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”


```