
শেষ আপডেট: 30 July 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পুলিশকর্তার (Police Officer) নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে (Fake Accounts) প্রতারণার জাল পাতার অভিযোগে হইচই পড়ে গেছে বসিরহাটে।
জানা গেছে, বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় দুটি ভুয়ো প্রোফাইল খোলা হয়েছিল। সেখানে থেকে বেশ কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
যাচাই করাতে দিলে দেখা যায়, প্রথম প্রোফাইলটির ব্যবহারকারীর নাম পুনম পুনমচাঁদ। কিন্তু সেখানে প্রোফাইল পিকচারে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়টি প্রোফাইল পিকচারে তাঁর ছবির সঙ্গে ব্যবহারকারীর হিসাবে সৌতমবাবুর নাম দেওয়া রয়েছে।সেখান থেকে বেশ কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে।
ওই পুলিশকর্তার দাবি, এই দুটি প্রোফাইলই তাঁর নয়। যাঁদের কাছে তাঁর নামে খোলা এই দুই ভুয়ো প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তাঁদের সাবধান থাকতে বলেছে তিনি।
চলতি বছরের এপ্রিল মাসেও অতিরিক্ত পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক ফেসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অভিযোগ উঠে। এই ঘটনার পরে যথেষ্ট তৎপর হয়ে উঠেছিল পুলিশমহল। কিন্তু ফের তিনমাসের মধ্যে একই ঘটনা সামনে এল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: ফের রক্তাক্ত শৈশব, বল ভেবে খেলতে দিয়ে বোমা ফেটে আহত বসিরহাটের শিশু