Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌনকর্মী পরিচয় দিয়ে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, আত্মঘাতী অনাথ তরুণী

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে জাল অ্যাকাউন্ট খুলে যৌনকর্মী বলে পরিচয় দেওয়ার জেরেই অপমানে আত্মঘাতী হয়েছেন এক তরুণী, হুগলির বৈদ্যবাটিতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর পরে প্রাথমিক ভাবে এমনটাই সন্দেহ করা হচ্ছে। বৈদ্যবাটিতে জিটি রোডের কাছে ১১ নম্বর র

যৌনকর্মী পরিচয় দিয়ে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, আত্মঘাতী অনাথ তরুণী

শেষ আপডেট: 4 February 2020 12:29

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে জাল অ্যাকাউন্ট খুলে যৌনকর্মী বলে পরিচয় দেওয়ার জেরেই অপমানে আত্মঘাতী হয়েছেন এক তরুণী, হুগলির বৈদ্যবাটিতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর পরে প্রাথমিক ভাবে এমনটাই সন্দেহ করা হচ্ছে। বৈদ্যবাটিতে জিটি রোডের কাছে ১১ নম্বর রেল গেট এলাকায় বসবাস করতেন ইন্দ্রাণী নাগ। কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে পড়াশোনা শেষ করার পরে তিনি শ্রীরামপুর থেকে বিউটিশিয়ান কোর্স করেন। ছোটবেলাতেই মা-বাবাকে হারানোয় তিনি মামার বাড়িতেই বড় হয়েছেন। সম্প্রতি তাঁর বিয়ের জন্য দেখাশোনা চলছিল বলে তাঁর মামার বাড়ির লোকজন জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, গতকাল গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে কারও সঙ্গে তর্কাতর্কি করছিলেন ওই তরুণী। আজ সকাল থেকে তিনি ঘরের দরজা না খোলায় মামার বাড়ির লোকজন জানলার কাচ ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতার মামার অভিযোগ, ফেসবুকে আপত্তিকর লেখা মেনে নিতে না পারাতেই সম্ভবত তাঁর ভাগ্নী আত্মহত্যা করেছেন। পরিবারের সম্মান বাঁচাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর অভিযোগ। তাঁর মধ্যে কোনও অবসাদ ছিল না, তাও তিনি কেন আত্মঘাতী হয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ভাবে জানা গেছে, তাঁর নিজের একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তবে আরও এমন একটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে তাঁর পরিচয় দেওয়া রয়েছে যৌনকর্মী হিসাবে। সেই অ্যাকাউন্টটি কে খুলল,কোথা থেকে খোলা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

```