
শেষ আপডেট: 27 July 2022 13:13
দ্য ওয়াল ব্যুরো: মামির (Maternal Aunt) সঙ্গে প্রেম ভাগ্নের (Nephew)। মামি সেই প্রেমের (Extra marital affair) সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইলে ছুরি নিয়ে মামিকে খুন করতে যায় ভাগ্নে। তারপর সেই ছুরি দিয়ে আত্মহত্যারও চেষ্টা করে।
ডোমজুরের গয়েশপুর গ্রামের বাসিন্দা নির্মল দাস। বছর দশেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় একই গ্রামেরই এক মহিলার। বর্তমানে তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে।
নির্মল বাবুর বাড়ির পাশেই থাকেন তাঁর ভাগ্নে নিমাই দাস।
বছর দুয়েক আগে, ভাগ্নে নিমাই দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তাঁর মামির। সেই ঘটনা জানাজানি হতেই পরিবারে ভীষণ অশান্তি শুরু হয়। এরপর নিজেকে সরিয়ে নেন নিমাইয়ের মামি।
কিন্তু সেই রাগ পুষে রাখে নিমাই। আজ সকালে সুযোগ বুঝে ছুরি নিয়ে হামলা চালায় মামির উপরে। শুধু মামিকে মেরে ক্ষান্ত নয়, এরপর নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সে।
পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিমাইয়ের মামির আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। কিন্তু নিমাই এখনও চিকিৎসাধীন।
যদিও এই ব্যাপারে নিমাই দাসের মামি তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছে।
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ইসলামপুরে মৃত ১, গুরুতর অসুস্থ আরও ৩