Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি, অবৈধ ভাবে অটোতে গ্যাস ভরার সময় বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি (Kamarhati)। মঙ্গলবার সকালে আচমকাই বিকট শব্দে (Explosion) কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। বিস্ফোরণে দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামার

বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি, অবৈধ ভাবে অটোতে গ্যাস ভরার সময় বিপত্তি

শেষ আপডেট: 10 January 2023 07:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি (Kamarhati)। মঙ্গলবার সকালে আচমকাই বিকট শব্দে (Explosion) কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। বিস্ফোরণে দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারহাটির মসজিদ মোড়ে অটোরিক্সার (Auto) গ্যাস রিফিলিংয়ের দোকানে এই বিস্ফোরণ হয়। এখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে অটোতে গ্যাস ভরা হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় দুই কর্মীকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের আওয়াজ শুনে প্রথমে বোমা বিস্ফোরণ হয়েছে বলে গুজব ছড়ায়। কিন্তু পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অবৈধ এই গ্যাস ব্যবসার বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগ, কামারহাটির বেশ কিছু অঞ্চলে রাস্তায় যে সিএনজি অটো চলে তার সিংহভাগ অটোচালক অর্থ সাশ্রয়ের জন্য অবৈধ কাটা গ্যাস সেন্টারে গিয়ে অটোতে জ্বালানি ভরেন। গ্যাস রিফিলিং পাম্পিং সেন্টারে বাড়তি খরচ থেকে রেহাই পেতেই অটোচালকরা কাটা গ্যাস ভরানোর পথে পা বাড়ান। এই দোকানগুলিতে ডোমেস্টিক সিলিন্ডার থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে গ্যাস ভরা হয় অটোতে। মঙ্গলবার কামারহাটির মসজিদ পাড়ায় সেই রকমই কাজ চলছিল বলে অভিযোগ। আচমকাই সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন দোকানে কর্মরত থাকা দুই ব্যক্তি। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

মঞ্জুলিকা ঘুরে বেড়াচ্ছে রাজস্থানের প্রাসাদে! পর্যটকদের আত্মারাম খাঁচাছাড়া, দেখুন ভিডিও


```