Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মুখের কথা আর সরকারের বিজ্ঞপ্তির মিল নেই, পুজো অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: পুজো অনুদান মামলায় বৃহস্পতিবারের শুনানিতেই রাজ্য সরকারের দিকে একাধিক প্রশ্ন বান ছুড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই মামলার রায় দেওয়ার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আদালতের তরফে বলা হ

মুখ্যমন্ত্রীর মুখের কথা আর সরকারের বিজ্ঞপ্তির মিল নেই, পুজো অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের

শেষ আপডেট: 15 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুজো অনুদান মামলায় বৃহস্পতিবারের শুনানিতেই রাজ্য সরকারের দিকে একাধিক প্রশ্ন বান ছুড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই মামলার রায় দেওয়ার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আদালতের তরফে বলা হয়, পুজো অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা এবং সরকারি নির্দেশিকায় মিল নেই। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেই, "মুখমন্ত্রী টাকা দেওয়ার সময় যে কারণে টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন, আর পরে বিজ্ঞপ্তিতে সরকার যা বলেছেন তা মিলছে না।" তিনি আরও বলেন, "দল নির্বিশেষে আপনারা প্রত্যেকে আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আমলাতন্ত্র মজবুত হলে এই অবস্থা হয় না। বিচার-বুদ্ধি-বিবেচনায় আমলারা আপনাদের থেকে অনেক এগিয়ে।" ২০১৮ সালে প্রথম পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করে রাজ্য। সেবার ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। গত বছর তা বাড়িয়ে করা হয় ২৫ হাজার। এবছর তা আরও বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর থেকে.ঘোষণা করেন, ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ২০১৮ সালেও মামলা করেছিলেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। এবারও তিনিই মামলাকারী। সেই মামলায় হাইকোর্টে বয়ান বদল করে রাজ্য। জানায় যে, ট্রাফিক পুলিসের “সেফ ড্রাইভ- সেভ লাইফ” প্রকল্পে এই টাকা দিচ্ছে সরকার। অবশেষে, মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তারপর তা তুলেও নেওয়া হয়। এরপর সৌরভ দত্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি শীর্ষ আদালতে। তার মধ্যেই ফের মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতের কাছে আমাদের বক্তব্যের অন্যতম বিষয় ছিল সরকারের অবস্থান বদল। মুখ্যমন্ত্রী মুখে যা বলছেন আর সরকার যে বিজ্ঞপ্তি জারি করছে তা সম্পূর্ণ উল্টো। এদিন আদালতও একই মন্তব্য করেছে।

```