Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূত তাড়াতে ঝাড়ফুঁক, ওঝাকে ধরে নিয়ে গেল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রায় ছয়মাস ধরে অসুস্থ মহিলা। বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েও কোনও লাভের লাভ হয়নি। শেষে ওঝার দ্বারস্থ হয় পরিবার। তাঁদের দাবি, ওঝার ঝাড়ফুঁকেই ঠিক হবেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিমুরালিতে। ওই মহিলার নাম ভারতী মণ্ডল। ত

ভূত তাড়াতে ঝাড়ফুঁক, ওঝাকে ধরে নিয়ে গেল পুলিশ

শেষ আপডেট: 11 June 2023 13:18

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রায় ছয়মাস ধরে অসুস্থ মহিলা। বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েও কোনও লাভের লাভ হয়নি। শেষে ওঝার দ্বারস্থ হয় পরিবার। তাঁদের দাবি, ওঝার ঝাড়ফুঁকেই ঠিক হবেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিমুরালিতে। ওই মহিলার নাম ভারতী মণ্ডল। তিনি শিমুরালির পশ্চিম চাঁদুড়িয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, গত ৬ মাস ধরে অসুস্থ তিনি। কখনও মাথা ব্যথা, কখনও পেট ব্যথা লেগেই থাকে। এই কারণে একাধিকবার তাঁকে ডাক্তার দেখানো হয়। ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তিনি সুস্থ আর হননি। শেষমেশ তাঁর স্বামী এক ওঝার দ্বারস্থ হন ওই ওঝা বলেন, পাড়ারই একটি মেয়ে কিছুদিন অপঘাতে মারা গিয়েছে। এখন সেই মেয়েটির আত্মা মহিলার ঘাড়ে চেপে রয়েছে। সেইজন্যই বারবার অসুস্থ হয়ে পড়ছেন ভারতী দেবী।

শেষে শনিবার কালনা থেকে ওঝা এনে ওই মহিলার শরীর থেকে ভূত ছাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। এদিকে রাতে ওই ওঝার কাজকর্ম দেখতে ভিড় করে প্রচুর মানুষ। ঘটনার খবর পেয়ে সেখানে চলে আসে চাকদহ থানার পুলিশ। তারপর ওই ওঝা নরোত্তম হালদারকে থানায় ধরে নিয়ে যায়।

পুলিশের ভ্যান থেকে মোবাইল চুরি! স্থানীয়রা দেখতে পেয়ে ধরল দুষ্কৃতীকে


```