Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Exclusive: মুখ্যমন্ত্রী আচার্য হবেন কৃষি, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়েও, মন্ত্রিসভায় সিদ্ধান্ত আজই

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষার পর এবার কৃষি, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ (Exclusive)। সম্প্রতি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য শিক্ষা দফত

Exclusive: মুখ্যমন্ত্রী আচার্য হবেন কৃষি, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়েও, মন্ত্রিসভায় সিদ্ধান্ত আজই

শেষ আপডেট: 6 June 2022 08:13

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষার পর এবার কৃষি, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ (Exclusive)।

সম্প্রতি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য শিক্ষা দফতর মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব এনেছিল।

এবার কৃষি, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ সংক্রান্ত সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়েও আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারণের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যপালের পরিবর্তে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রাজ্য সরকারের অধীনে ওয়েস্ট বেঙ্গল হেল্থ সায়েন্সেস বিশ্ববিদ্যালয় রয়েছে। কৃষি দফতরের অধীনে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়। এ ছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এই তিন বিশ্ববিদ্যালয়েই আচার্য হবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য মন্ত্রিসভায় সোমবার এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলে এ ব্যাপারে বিধানসভায় বিল পেশ করা হবে। তার পর তা রাজ্যপালের সইয়ের জন্য পাঠানো হবে। ১০ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। এই বাদল অধিবেশনেই বিল পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির 'ভিজিটর' পদ থেকেও রাজ্যপালকে অপসারণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যপালের পরিবর্তে ভিজিটর হবেন শিক্ষামন্ত্রী। এ বিষয়েও বিধানসভায় বিল পেশ করতে পারে সরকার।

রাজ্যের একাধিক ধর্ষণ মামলার তদন্ত শেষ দময়ন্তীর নেতৃত্বে, হাইকোর্টে জানাল রাজ্য


```