Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যুদ্ধের ক্ষতচিহ্ন এঁকেছেন ২৮ বছরের যুবক

সুজাতা কুণ্ডু ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এর দ্বিতীয় দিন অতিক্রান্ত হলো। ছুটির দিন হওয়ায় রবিবারের ভিড় ছিল জমজমাট এবং ছবিও ছিল অনেক– গৌতম ঘোষের 'রাহগীর', তন্নিষ্টা চ্যাটার্জির 'রোম রোম মে', ক্লাসিক– 'দ্য ক্যাবিনেট অব ড. ক্যালিগরি

যুদ্ধের ক্ষতচিহ্ন এঁকেছেন ২৮ বছরের যুবক

শেষ আপডেট: 10 November 2019 18:30

সুজাতা কুণ্ডু

২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এর দ্বিতীয় দিন অতিক্রান্ত হলো। ছুটির দিন হওয়ায় রবিবারের ভিড় ছিল জমজমাট এবং ছবিও ছিল অনেক– গৌতম ঘোষের 'রাহগীর', তন্নিষ্টা চ্যাটার্জির 'রোম রোম মে', ক্লাসিক– 'দ্য ক্যাবিনেট অব ড. ক্যালিগরি' এবং ফিল্ম প্রোজেকশনে বার্নাডো বার্তিলুচি'র 'দ্য কনফরমিস্ট'। দর্শক লাইন দিয়ে, মাটিতে বসে, চোখ ভিজিয়ে দেখল। একটা ছবি নিয়ে বলতে হবেই। রাশিয়ান ছবি 'বিনপোল'। ১৯৪৫ সালের লেনিনগ্রাদ শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। এই শহরে থাকে ইয়া আর সাশা। তারা সহযোদ্ধা, তারা বন্ধু। তাদের বন্ধুত্ব সবসময়ে সোজা পথে হাঁটে না। এই দুজন বন্ধুর গল্প দেখতে দেখতে আমরা যুদ্ধবিদ্ধস্ত রাশিয়ান সৈনিকদের দেখি, যুদ্ধের হতাশা দেখি, বিভীষিকাময় শান্তি দেখি যা যুদ্ধ শেষে সারা লেনিনগ্রাদ শহরে এবং শহরের মানুষদের মনে ছেয়ে থাকে। বিনপোল ছবির গল্প ছবির নাম দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে, পড়া যাবে। যেটা পাওয়া যাবে না, তা হলো দৃশ্য– যা বড় পর্দায় প্রায় ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দর; অল্প আলো অনেকটা অন্ধকার দিয়ে তৈরি দমবন্ধ করা একটা জগৎ। ইয়া বা বিনপোল–এর চরিত্রে অভিনয় করেছেন Viktoria Miroshnichenko এবং সাশার ভূমিকায়  Vasilisa Perelygina। পর্দায় এদের অভিনয় দেখলে বোঝা যায় অভিনয়কে কেন 'আর্ট' বলা হয় এবং সিনেমায় কতটা না–অভিনয় করে অভিনয় করতে হয়। রাশিয়ান নাম ঠিক মতো উচ্চারণ করতে পারলে ক্যামেরা, এডিট, সাউন্ড, কস্টিউম, প্রোডাকশন, ডিজাইন… সবার নাম করতে পারতাম। তাই শুধু এটুকু বলি, সব বিভাগের কলাকুশলীরা একজোট হয়ে পরিচালককে তাঁর গল্পটি সার্থক ভাবে বলতে সাহায্য করেছেন। পরিচালক Kantemir Balagov–এর কথা আলাদা করে বলতেই হবে। ২৮ বছর বয়সি নবীন পরিচালকের এটা দ্বিতীয় পূর্ণ দৈর্ঘের ছবি। এই ছবি Svetlana Alexievich–এর লেখা অনুপ্রাণিত একটি বই থেকে যার নাম The Unwomanly Face of War: An Oral History of wartime experience। বড় যত্ন, বড় মমতায় এই ছবি বানিয়েছেন Balagov। অসম্ভব মুন্সিয়ানায় দেখিয়েছেন যুদ্ধ কীভাবে মানুষের মানবিক বোধ কেড়ে নিয়ে তাকে পশুতে পরিণত করে। 'বিনপোল' ছবির জন্য Kantemir Balagov ও তাঁর টিমকে কুর্নিশ জানাই। দুটি তথ্য: ১. দুই মুখ্য অভিনেত্রীর এটি প্রথম ছবি যা প্রায় অবিশ্বাস্য মনে হয়। ২. Balagov এই ছবির জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালক, ও কান ফিল্ম ফেস্টিভালে Un certain regard বিভাগে International Federation of Film Critics (FIPRESCI) পুরস্কার।   

```