Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাশিতেও লাল বালতি হাতে পথে বিমান, ত্রিপুরার পার্টির জন্য চাঁদা তুললেন

দ্য ওয়াল ব্যুরো: সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে সিপিএমের (cpm)। পার্টিতে তারুণ্য (young blood) আনতে সীতারাম ইয়েচুরিরা ঠিক করেছেন এবার আর ৭৫-এর ঊর্ধ্বে কেউ কেন্দ্রীয় কমিটিতে থাকবে না। এই গাইডলাইন জারি হওয়ার পর দলের মধ্যে অনেকেই কৌতূহল দেখাচ্ছে

বিরাশিতেও লাল বালতি হাতে পথে বিমান, ত্রিপুরার পার্টির জন্য চাঁদা তুললেন

শেষ আপডেট: 15 September 2021 17:18

দ্য ওয়াল ব্যুরো: সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে সিপিএমের (cpm)। পার্টিতে তারুণ্য (young blood) আনতে সীতারাম ইয়েচুরিরা ঠিক করেছেন এবার আর ৭৫-এর ঊর্ধ্বে কেউ কেন্দ্রীয় কমিটিতে থাকবে না। এই গাইডলাইন জারি হওয়ার পর দলের মধ্যে অনেকেই কৌতূহল দেখাচ্ছেন, বিমান বসুর (biman basu) ক্ষেত্রে ব্যতিক্রম হবে কি না তাই নিয়ে। কেন না, বামফ্রন্ট চেয়ারম্যানের বয়স যতই আশি পেরোক এখনও তিনি আইন অমান্য কর্মসূচিতে থাকেন সামনের সারিতে, পদযাত্রায় হাঁটতে পারেন মাইলের পর মাইল। সেই তাঁকে কি বাদ দেওয়া ঠিক হবে? আরও পড়ুন---তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ হঠাৎই ছেড়ে দিলেন অর্পিতা ঘোষ, নতুন মুখ আনবে দল? সম্মেলনের ক্রান্তিকালে দলের মধ্যে যখন এই গুঞ্জন চলছে তখন বুধবার ফের সেই বিরাশির বিমান বালতি হাতে রাস্তায় নামলেন। উপলক্ষ্য ত্রিপুরার জন্য অর্থ সংগ্রহ (party fund)। ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত পার্টি অফিস, দলীয় কর্মীদের বাড়ি মেরামত, আহতদের চিকিৎসার জন্য দেশজুড়ে অর্থ সংগ্রহেরর ডাক দিয়েছে সিপিএম। পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি শাখা এলাকায় এই অর্থসংগ্রহ করা হবে। সেই টাকা পৌঁছে দেওয়া হবে মানিক সরকারদের হাতে। এদিন নিউ মার্কেট চত্বরে লাল বালতি হাতে নিয়ে অর্থ সংগ্রহ করেন বিমান বসু। দোকানে ঘুরে, পথ চলতি মানুষের সামনে বালতি পেতে দাঁড়ান বর্ষীয়ান কমিউনিস্ট নেতা। রাজ্য সম্পাদক সূর্য মিশ্র ছিলেন শ্যাম বাজারে। আরএক পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম গিয়েছিলেন বেহালায়। সিপিএমের বক্তব্য, অর্থ সংগ্রহটাই একমাত্র লক্ষ্য নয়। মানুষের কাছে পৌঁছে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের মুখোশ খোলা হবে। তুলে ধরা হবে, কেমন মডেল রাজ্য হয়েছে ত্রিপুরা। বাংলায় সেই কর্মসূচির শুরুর দিনে বৃদ্ধ বিমান যে পারফরম্যান্স দেখালেন তা দেখে ঈর্ষা হবে অনেক তরুণেরও!  

```