Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুড়ির সুতোয় ফেঁসে তিন দিন ধরে গাছে ঝুলছে চিল! ছুটে গেলেন পরিবেশকর্মীরা, তারপর...

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডানায় ঘুড়ির সুতো আটকে বাদুড় ঝোলা হয়ে গাছে ঝুলে ছিল একটি চিল (hawk)। সেভাবেই কেটেছে তিনদিন। অবশেষে জানতে পেরে প্রাণের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে সেই সুতো কেটে বিহঙ্গকে মুক্ত করলেন পরিবেশ কর্মীরা (Environment

ঘুড়ির সুতোয় ফেঁসে তিন দিন ধরে গাছে ঝুলছে চিল! ছুটে গেলেন পরিবেশকর্মীরা, তারপর...

শেষ আপডেট: 24 January 2023 07:23

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডানায় ঘুড়ির সুতো আটকে বাদুড় ঝোলা হয়ে গাছে ঝুলে ছিল একটি চিল (hawk)। সেভাবেই কেটেছে তিনদিন। অবশেষে জানতে পেরে প্রাণের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে সেই সুতো কেটে বিহঙ্গকে মুক্ত করলেন পরিবেশ কর্মীরা (Environment workers)।

জলপাইগুড়ি (Jalpaiguri) দিনবাজার ব্রিজের পাশে একটি প্রাচীন গাছের মগডালে আটকে থাকা ঘুড়ির সুতোয় কোনও ভাবে ডানা আটকে গিয়েছিল চিলটির। তিনদিন ধরে বাদুড়ঝোলা হয়ে ঝুলছিল। যন্ত্রণায় ডানা ঝাপটাচ্ছিল আর চিৎকার করে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকেরই নজরে এসেছিল বিষয়টি। কিন্তু অতো উঁচু গাছে উঠে পাখিটিকে বিপদমুক্ত করা কার্যত অসম্ভব দেখে সাহস করে কেউ এগোননি।

অবশেষে সোমবার বিকেলে অ্যানিম্যাল হেল্প লাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন নামে এক পশুপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর প্রাণের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে বাঁশের বাতার সাহায্যে সুতো কেটে চিলটিকে বিপদমুক্ত করেন।

সংস্থার অধিকর্তা কৃষ্ণায়ন দাশগুপ্ত বলেন, “খবর পেয়ে আমরা তিনজন মিলে দিনবাজারে যাই। একটা বাঁশের বাতা জোগাড় করি। আমাদের দুই সদস্য অভিজিৎ ও দেবাশিস বাতা নিয়ে গাছের মগডালে উঠে গিয়ে বাতার সাহায্যে সুতো কেটে দিলে চিলটি ফের আকাশে উড়ে যায়।” তিনি জানান, কোথাও কোনও বন্যপ্রাণীকে বিপদে পড়তে দেখলে তাঁদের যেন অবশ্যই খবর দেওয়া হয়। প্রাণীদের বিপদ থেকে উদ্ধারের জন্য তাঁদের সদস্যরা সবসময় তৈরি থাকেন।

কম্পিউটার সেন্টারে হানা, মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে জঙ্গলমহলে গ্রেফতার ১


```