Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন বাঁচাতে গরুমারায় কাঁঠালের বীজ ছড়ালেন পরিবেশপ্রেমীরা

 দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ওভারব্রিজ তৈরির জন্য কাটা হবে প্রায় ৫০০০ গাছ।  তাই বন বাঁচাতে গরুমারার জঙ্গলে ২০ কিলো কাঁঠালের বীজ ছড়ালেন  জলপাইগুড়ির এক পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। নেওড়া মোড় থেকে বিচাডাঙা পর্যন্ত প্রায় দু কিলোমিটার দীর

বন বাঁচাতে গরুমারায় কাঁঠালের বীজ ছড়ালেন পরিবেশপ্রেমীরা

শেষ আপডেট: 21 July 2018 11:40

 দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ওভারব্রিজ তৈরির জন্য কাটা হবে প্রায় ৫০০০ গাছ।  তাই বন বাঁচাতে গরুমারার জঙ্গলে ২০ কিলো কাঁঠালের বীজ ছড়ালেন  জলপাইগুড়ির এক পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। নেওড়া মোড় থেকে বিচাডাঙা পর্যন্ত প্রায় দু কিলোমিটার দীর্ঘ ওভার ব্রিজ তৈরির জন্য ২০১৭ সালের তেসরা এপ্রিল লাটাগুড়ির জঙ্গলে গাছ কাটা শুরু হলে বাধা দেয় পরিবেশপ্রেমী সংগঠনগুলি। তার পরের দিন থেকে শুরু হয় তাদের ধর্না। ৫এপ্রিল মহকুমা শাসক বৈঠকে বসে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও ফল মেলেনি কোনও। ৭ তারিখ কলকাতা হাইকোর্টে     পরিবেশপ্রেমীদের পক্ষ থেকে  পিটিশন দায়ের করা হয়। গাছ কাটায় তিনদিনের স্থগিতাদেশ দেওয়ার পর ১০ তারিখ মামলাটি গ্রিনবেঞ্চে পাঠানো হয়। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের ছাড়পত্র ছাড়া গাছ কাটা যাবে না বলে জানায় গ্রিনবেঞ্চ। সেই ছাড়পত্র দাখিলের পরেই গত মঙ্গলবার থেকে ফের গাছ কাটা শুরু হয়েছে লাটাগুড়িতে। এরই প্রতিবাদে শনিবার  জঙ্গলে কাঁঠালের বীজ ছড়ালেন পরিবেশপ্রেমী সংগঠন জলপাইগুড়ি গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। সংগঠনের সভাপতি সভাপতি প্রশান্ত সরকার জানান, উন্নয়নের জন্য তৈরি হবে ফ্লাইওভার আর এর জন্য বেসরকারি হিসেবে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০০ গাছ কাটা পড়বে। এই নিয়ে বছর ভর আন্দোলন হয়েছে। কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল ফ্লাইওভারের পক্ষে রায় দেয়।  তিনি বলেন, "আদালতের রায় আমরা মানতে বাধ্য। তাই আজ আমরা গরুমারার জঙ্গলের রাস্তার দু ধার দিয়ে প্রায় ১০ কিলোমিটারের মত এলাকাজুড়ে ২০ কিলো কাঠালের বীজ ছড়ালাম। এই বীজ থেকে জন্ম নেওয়া গাছ আবার সবুজ করে তুলবে এই বনাঞ্চলকে।"  

```