Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিল্মি কায়দায় আইনজীবীকে খুন করতে গিয়ে ধরা পড়ে গেলেন ইঞ্জিনিয়ার

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় এক আইনজীবীকে খুন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। অভিযোগ তেমনই। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইঞ্জিয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ৯ এমএম পিস্তল,

ফিল্মি কায়দায় আইনজীবীকে খুন করতে গিয়ে ধরা পড়ে গেলেন ইঞ্জিনিয়ার

শেষ আপডেট: 28 January 2020 13:14

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় এক আইনজীবীকে খুন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। অভিযোগ তেমনই। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইঞ্জিয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ৯ এমএম পিস্তল, বারোটি লাইভ কার্তুজ ও একটি ভোজালি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে। অনিলকুমার সিনহা নামে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ইঞ্জিনিয়ার মঙ্গলবার সকালে দেখা করতে যান অশোককুমার মণ্ডল নামে এক আইনজীবীর সঙ্গে। প্রথমে তিনি আইনজীবীর ছেলে সুমন মণ্ডলের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, কথা বলতে বলতে আচমকা পিস্তল বের করে সুমনের উপরে হামলা করতে যান অনিল। সুমনের চিৎকারে ছুটে আসেন তাঁর বাবা অশোক। অশোককুমার মণ্ডলের দাবি, অনিলকুমার সিনহা তাঁর ছেলেকে গুলি করতে গিয়েছিলেন, তবে সেই সময় পিস্তল থেকে ম্যাগাজিনটি খুলে পড়ে যায়। গুলি করতে না পেরেও ক্ষান্ত হননি অনিল। ব্যাগ থেকে ভোজালি বার করে তিনি সুমনকে আক্রমণ করেন। কোনও রকমে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন সুমন। এরপর বাবা ও ছেলের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। সকলে মিলে ওই ইঞ্জিনিয়ারকে ধরে ফেলেন। তাঁরা খবর দেন মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ এসে গ্রেফতার করে অনিলকে। এক বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে বেশ কয়েক বছর ধরে অনিল ও অশোকের মধ্যে বিবাদ চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই আক্রোশের জেরেই মদ খেয়ে মত্ত অবস্থায় আইনজীবীকে হত্যা করতে উদ্যত হন অনিল। ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আচমকা আক্রমণে গুরুতর আহত হয়েছেন পেশায় আইনজীবী সুমন মণ্ডল। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য মেদিনীপুর শহরের বটতলায় নিজের বাড়িতেই তিনি রয়েছেন। ঘটনার পর থেকে আহত আইনজীবীর পরিবার আতঙ্কগ্রস্ত।

```