Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিউড়ি থানার আইসিকে দিল্লি ডাকল ইডি, অনুব্রত যোগেই কি তলব

দ্য ওয়াল ব্যুরো: দিন দু'য়েক আগেই আসানসোল জেলের সুপারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই তালিকায় যোগ হল সিউড়ি থানার আইসি (Suri IC) মহম্মদ আলি। আগামীকাল অর্থাৎ শনিবারই দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খব

সিউড়ি থানার আইসিকে দিল্লি ডাকল ইডি, অনুব্রত যোগেই কি তলব

শেষ আপডেট: 24 March 2023 05:56

দ্য ওয়াল ব্যুরো: দিন দু'য়েক আগেই আসানসোল জেলের সুপারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই তালিকায় যোগ হল সিউড়ি থানার আইসি (Suri IC) মহম্মদ আলি। আগামীকাল অর্থাৎ শনিবারই দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব নথি নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে।

ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের সঙ্গে সিউড়ি থানার আইসির ভাল সম্পর্ক। এমনকী অনুব্রতর মামলার খরচও এসেছে তাঁর কাছ থেকে। তাই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আনতে বলা হয়েছে। এর আগে সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

এদিকে, গরু পাচার মামলায় আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল দিল্লির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে। তাঁকেও ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে।

গরু পাচার মামলায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা সকলেই কোনও না কোনও সময় আসানসোল জেলে ছিলেন। বিরোধীরা বারবার অভিযোগ ছিল, জেলে বাড়তি সুবিধা পেয়েছিলেন তাঁরা। অনেকের মতে, সেইজন্যই তলব করা হয়েছে তাঁকে।

ইডি, সিবিআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪ দল, কংগ্রেসের সঙ্গী তৃণমূলও


```