Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইলিশ ছাড়াই ফিরল খালি ট্রলার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের জেরে গভীর সমুদ্রের আবহাওয়া খারাপ হচ্ছে। তাই ইলিশ না নিয়ে তীরে ফিরতে হল কাকদ্বীপ (Kakdwip), নামখানা, ডায়মন্ড হারবারে মৎস্যজীবীদের (Empty trawler returned without hilsa)। সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিয়ে মৎস্যজী

ইলিশ ছাড়াই ফিরল খালি ট্রলার, দেখুন ভিডিও

শেষ আপডেট: 1 August 2023 13:43

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের জেরে গভীর সমুদ্রের আবহাওয়া খারাপ হচ্ছে। তাই ইলিশ না নিয়ে তীরে ফিরতে হল কাকদ্বীপ (Kakdwip), নামখানা, ডায়মন্ড হারবারে মৎস্যজীবীদের (Empty trawler returned without hilsa)।

সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিয়ে মৎস্যজীবীদের আগে সতর্ক করেছিল আবহাওয়া দফতর। ট্রলার সংগঠনকেও জানিয়ে দেওয়া হয়, অগস্টের ১ ও ২ তারিখ সমুদ্র উত্তাল থাকবে। ওই দুদিন গভীর সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে সব ট্রলার ফিরিয়ে আনতে হবে।

সরকারি এই নির্দেশিকা পেয়ে গভীর সমুদ্রে থাকা ট্রলার নিয়ে তীরের দিকে ফিরতে শুরু করে মৎস্যজীবীরা। তবে ইলিশ না নিয়ে খালি হাতে ফিরতে হওয়ায় মৎস্যজীবীদের চোখে মুখে রয়েছে হতাশার ছাপ (Empty trawler returned without hilsa)।

তাঁদের দাবি, সমুদ্রে ইলিশের ঝাঁক এখন ঘোরা ফেরা করছে। কিন্তু আবহাওয়াই সঙ্গ দিচ্ছে না। উত্তাল সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেললে ঢেউয়ের ঝাপটায় ছিঁড়ে যাচ্ছে।

ইলিশ ধরতে গিয়ে সমুদ্রে ইতিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েছিল চারটি ট্রলার। সেখানেও লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মৎস্যজীবীদের। তবু রুপোলি শস্যের মরশুমে সেই লোকসান পুষিয়ে যাবে বলে মনে করেছিলেন তাঁরা। কিন্তু দুদিনের এই নিষেধাজ্ঞায় সেই সুযোগ হাতছাড়া হচ্ছে বলে মনে করছেন অনেকে।

আবহওয়া দফতর জানিয়েছে, অগস্টের প্রথম দুদিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সমুদ্রও উত্তাল থাকবে। সেখানে যাওয়া মৎস্যজীবীদের জন্য ঝুঁকিপূর্ণ হবে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে কংসাবতীর সেতুতে ধস! মাথায় হাত বাসিন্দাদের


```