Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আদালতে আগুন ধরিয়ে দিলেন কর্মচারী! গঙ্গারামপুরে পুলিশ-দমকল, হুলস্থুল কাণ্ড 

আগুন লাগল কীভাবে? 

আদালতে আগুন ধরিয়ে দিলেন কর্মচারী! গঙ্গারামপুরে পুলিশ-দমকল, হুলস্থুল কাণ্ড 

শেষ আপডেট: 14 December 2023 19:15

দ্য ওয়াল ব্যুরো: বেখেয়ালে কত কীই না করে মানুষ। কিন্তু তাই বলে আগুন লাগিয়ে দেওয়া! এমন কথা কেউ কখনও শুনেছে?

বৃহস্পতিবার দুপুরে তখন পুরোদমে শুনানি চলছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতে। বিচারক রয়েছেন, আছেন বাদী-বিবাদী পক্ষের উকিলরা। আদালতের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষে তখন ভরপুর কোর্ট চত্বর। তার মধ্যেই হঠাৎ দেখা যায় আদালতের ছাদ থেকে গলগল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া! 

হুলস্থুল পড়ে যায় চারিদিকে। আদালতে আগুন লেগেছে বুঝতে পেরেই দৌড়ে শুনানি কক্ষ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন সকলে। ততক্ষণে আগুন বাড়তে শুরু করেছে। কালো ধোঁয়া আকাশ ছুঁয়ে ফেলেছে। সময় নষ্ট না করে দমকলে খবর দেওয়া হয়। যদিও দমকল এসে পৌঁছানোর আগে আদালতের কর্মীরা নিজেরাই জল ঢেলে নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন সেই আগুন। 

কিন্তু আগুন লাগল কীভাবে? 

তার যে উত্তর পাওয়া গেছে তাতে হতবাক বিচারক থেকে শুরু করে আদালতের সকলে। জানা গেছে, কোর্টেরই এক সাফাই কর্মী আদালতের ছাদে গিয়ে ময়লা আবর্জনা ঝাঁট দিয়ে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তবে ইচ্ছাকৃতভাবে এমন করেননি তিনি। তাঁর খেয়ালই ছিল না, নিচে পুরোদস্তুর কাজকর্ম চলছে। না বুঝেই এমন কাজ করায় তুমুল আতঙ্ক ছড়ায়। যদিও কারও কোনও ক্ষতি হয়নি।


```