Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিয়ে করার নাম করে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: বিয়ে করবে বলে প্রেমিকের আশ্বাসে ঘরছাড়া হয়েছিলেন কিন্তু সেই প্রেমিকই চারজন বন্ধুর সহায়তায় ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। উপস্থিত বুদ্ধির জেরে ওই মহিলা নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও অভিযুক্তরা পালিয়েছে। অভিযোগ দায়ের

বিয়ে করার নাম করে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

শেষ আপডেট: 31 December 2019 06:50

দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: বিয়ে করবে বলে প্রেমিকের আশ্বাসে ঘরছাড়া হয়েছিলেন কিন্তু সেই প্রেমিকই চারজন বন্ধুর সহায়তায় ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। উপস্থিত বুদ্ধির জেরে ওই মহিলা নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও অভিযুক্তরা পালিয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী ওই মহিলার বয়ান অনুযায়ী তাঁর বাড়ি মিনাখাঁ থানার চৈতল বটতলায়, বয়স ২৪ বছর। স্বামী তাঁকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁর সঙ্গে পরিচয় হয় বসিরহাটের কোদালিয়া গ্রামের গফুর মণ্ডলের। কয়েক দিন আগে মহিলার চৈতলের বাড়িতে গিয়ে ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। বিয়ের কথাও পাকা হয়ে যায়। গফুর তাকে বলে রবিবার কিছু টাকা নিয়ে তিনি যেন হাসনাবাদের ভেবিয়া চৌমাথায় দেখা করেন। বিয়ের সব কিছু ঠিক হয়ে গেছে। নির্দিষ্ট স্থানে পৌঁছে ওই মহিলা দেখেন, দুটি মোটরবাইকে গফুর-সহ মোট চারজন রয়েছে। গফুরের কথামতো তার বাইকে উঠে বসেন ওই মহিলা। তারা সকলে মিলে হাসনাবাদে একটি হোটেলে গিয়ে ওঠে। সেখানে গফুর ও তার সঙ্গীরা মদ্যপান শুরু করে। পরে ওই মহিলাকেও মদ খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। পোশাক খুলতে বলে গফুরের সঙ্গীরা তাঁকে মারধর করতে শুরু করে, তাঁকে ধরে টানাহেঁচড়া করে। ওই মহিলার আরও অভিযোগ, গফুর তাঁকে ধর্ষণ করে। সেখানে বিকেল পর্যন্ত কাটানোর পর ঘটনার কাউকে  বললে তার ফল ভয়ানক হবে বলে হুমকি দেয় গফুর। ঘটনার কথা কোনও ভাবে প্রকাশ করলে তাঁকে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দিয়ে ফের তাঁকে বাইকে তোলে গফুর। বাইকে নানা জায়গায় ঘোরাতে থাকে ওই মহিলাকে। রাত ন’টা নাগাদ বসিরহাটের ভ্যাবলা স্টেশনে এসে ওই মহিলাকে জোর করে ট্রেনে তোলার চেষ্টা করে গফুর। তখন তিনি চিৎকার করে ওঠেন। লোকজন জড়ো হতেই সঙ্গীদের নিয়ে পালায় গফুর। স্থানীয় লোকজন ওই মহিলাকে উদ্ধার করে তাঁকে তাঁর বাড়িতে পৌঁছে দেন। সোমবার ওই মহিলা বসিরহাট কোদালিয়া গ্রামের বাসিন্দা গফুর মণ্ডলের বিরুদ্ধে বসিরহাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জেনেছে, বাইকে করে ওই মহিলাকে আগে চাঁপাপুকুরে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তাঁকে ভ্যাবলা স্টেশনে নিয়ে আসে দুষ্কৃতীরা। সেখানে ওই মহিলার চিৎকারে বিপদ বুঝে পালায় অভিযুক্তরা।

```