Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের সকালে নতুন অতিথি! জটিয়ার জঙ্গলে শাবকের জন্ম দিল মা হাতি

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শীতের সকালে নতুন অতিথির আগমন হল জটিয়ার জঙ্গলে! সোমবার সকালে এই জঙ্গলে প্রসব করল মা হাতি (Elephant Gave Birth) । খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেললেন বন দফতরের লোকজন। লাগোয়া বসতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয়দের।

শীতের সকালে নতুন অতিথি! জটিয়ার জঙ্গলে শাবকের জন্ম দিল মা হাতি

শেষ আপডেট: 5 December 2022 08:24

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শীতের সকালে নতুন অতিথির আগমন হল জটিয়ার জঙ্গলে! সোমবার সকালে এই জঙ্গলে প্রসব করল মা হাতি (Elephant Gave Birth) । খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেললেন বন দফতরের লোকজন। লাগোয়া বসতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয়দের।

দিন কয়েক ধরেই খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের (Kalaikunda Range) জটিয়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় একশো হাতির একটি পাল। রবিবার বিকেলে এলাকায় ঢোকে আরও ২০ হাতির একটি দল। সব মিলিয়ে এই মুহূর্তে জটিয়ার জঙ্গলে রয়েছে ১২০ থেকে ১২৫ টি হাতি। এদেরই মধ্যে সোমবার ভোরে একটি হাতি শাবক প্রসব করে।

বৌভাত সেরে ফেরার সময় হাইওয়েতে উল্টে গেল কনেযাত্রীদের বাস! আহত ১০

এই খবর পাওয়ার পরই জঙ্গল লাগোয়া বসতি থেকে সরিয়ে দেওয়া হয় স্থানীয়দের। যাতে শাবক কিংবা হাতির পালটিকে কেউ উত্যক্ত না করে সেজন্য বন দফতরের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নজরদারি চালাচ্ছে সিভিক পুলিশের একটি দলও। হাতিকে উত্যক্ত করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বন দফতরের আধিকারিকরা। অন্যদিকে হাতির পাল থেকে কিছু সংখ্যক হাতিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ড্রাইভ চালানো হবে বলে বন দফতর সূত্রে খবর। তবে মা হাতি ও তার শাবকের নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় সে দিকে নজর রাখা হচ্ছে বলে আধিকারিকরা জানান।


```