Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চা বাগানের নালা থেকে হস্তিশাবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য বানারহাটে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দলের হাতিদের প্রাণপণ চেষ্টা বৃথা গেল। নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তি শাবকের (Elephant Death)। বিষয়টি নজরে আসতেই সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের ৩০ নম্বর সেক

চা বাগানের নালা থেকে হস্তিশাবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য বানারহাটে

শেষ আপডেট: 12 September 2022 11:01

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দলের হাতিদের প্রাণপণ চেষ্টা বৃথা গেল। নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তি শাবকের (Elephant Death)। বিষয়টি নজরে আসতেই সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের ৩০ নম্বর সেকশনে।

এদিন দেবপাড়া চা বাগানের শ্রমিকরা কাজে গিয়ে নালার মধ্যে ওই হস্তি শাবকের মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের। বনকর্মীরা এসে ওই হাতির দেহ উদ্ধার করে। জানা গেছে, সেটি স্ত্রী হাতি এবং তার আনুমানিক বয়স আট-ন’ মাস।

বন দফতরের কর্মীদের অনুমান, হস্তি শাবকটি নালায় পড়ে গেলে মা হাতি সহ অন্যান্য হাতিরা তাকে নানাভাবে নালা থেকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সফল হয়নি তারা। তবে বন দফতর কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিভূতিভূষণের জন্মবার্ষিকী পালন, তৈরি হবে লেখকের সংগ্রহশালাও


```