Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতি বেরিয়ে পড়তে পারে যে কোনও সময়, বা চিতাবাঘ, ধূপগুড়ির ভোটে সতর্ক কমিশন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাথায় রাখতে হচ্ছে বন্যপ্রাণের আতঙ্ক। ভোটপর্ব নির্বিঘ্ন করতে তাই সতর্ক নির্বাচন কমিশন। ধূপগুড়ি বিধানসভার মধ্যেই রয়েছে বানারহাট ব্লকের কিছু অংশ। জঙ্গল আর চা বাগানের বিস্তীর্ণ এলাকায় হাতির করিডর (Elephant Corrid

হাতি বেরিয়ে পড়তে পারে যে কোনও সময়, বা চিতাবাঘ, ধূপগুড়ির ভোটে সতর্ক কমিশন

শেষ আপডেট: 4 September 2023 12:29

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাথায় রাখতে হচ্ছে বন্যপ্রাণের আতঙ্ক। ভোটপর্ব নির্বিঘ্ন করতে তাই সতর্ক নির্বাচন কমিশন।

ধূপগুড়ি বিধানসভার মধ্যেই রয়েছে বানারহাট ব্লকের কিছু অংশ। জঙ্গল আর চা বাগানের বিস্তীর্ণ এলাকায় হাতির করিডর (Elephant Corridor)। রয়েছে চিতাবাঘের উপদ্রবও। জঙ্গল থেকে বন্য প্রাণীর হানাদারি এই এলাকায় প্রায় নিত্যদিনের ঘটনা। সেই কারণে জঙ্গল সংলগ্ন বেশ কয়েকটি বুথকে আলাদাভাবে স্পর্শকাতর ঘোষণা করে ওই এলাকায় বনকর্মীদের বাড়তি নজরদারির ব্যবস্থা করল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা নির্বাচন দফতর।

মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবার দেড়ঘণ্টা বাড়ানো হয়েছে সময়সীমা। সোমবার সকালে ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পে যান জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু। নিরাপত্তা-সহ অন্যান্য খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সোমবার বিকেলের মধ্যে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যাবেন ভোটকর্মীরা। যে সমস্ত এলাকায় হাতির করিডর (Elephant Corridor) রয়েছে সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে বনকর্মীরা এসকর্ট করে ভোটকর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেবেন। সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

ইতিমধ্যেই ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। ২৭২টি বুথের মধ্যে ৬০টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপির মহিলা মোর্চার নেত্রীকে দরজা বন্ধ করে বেধড়ক মার! অভিযুক্ত দলেরই জেলা সম্পাদক


```