Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতি ঢুকে পড়ল চা-বাগান মালিক সংগঠনের দফতরে, ডুয়ার্সে হইচই

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডুয়ার্সে (Dooars) ফের হাতির হানা (Elephant Attacked)। এবার দলছুট হাতি তাণ্ডব চালাল চা-বাগান মালিক সংগঠনের দফতরে। রবিবার বেশি রাতে দলছুট হাতিটি তাণ্ডব চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় সংগঠনের দফতরের গেট ও বাগা

হাতি ঢুকে পড়ল চা-বাগান মালিক সংগঠনের দফতরে, ডুয়ার্সে হইচই

শেষ আপডেট: 25 September 2023 13:43

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডুয়ার্সে (Dooars) ফের হাতির হানা (Elephant Attacked)। এবার দলছুট হাতি তাণ্ডব চালাল চা-বাগান মালিক সংগঠনের দফতরে। রবিবার বেশি রাতে দলছুট হাতিটি তাণ্ডব চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় সংগঠনের দফতরের গেট ও বাগান।

বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি এলাকায় চা বাগান মালিক সংগঠন ডিবিআইটিএ দফতরের সীমানা প্রাচীরের গেট দুমড়ে মুচড়ে দেয় বুনো হাতি (Elephant Attacked)। ক্ষতিগ্রস্থ হল তিনটে সীমানা প্রাচীর। নষ্ট হয় কলা বাগান। তবে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ১১ টা নাগাদ একটি বুনো হাতি পার্শ্ববর্তী মোরাঘাট জঙ্গল থেকে এদিন ডিবিআইটিএ দফতরের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় । পরবর্তীতে এলাকার লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে জঙ্গলে চলে যায় হাতিটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন রাতেই খাবারের সন্ধানে এভাবে দলছুট হাতি বা হাতির দল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এবার হামলা হল ডিবিআইটিএর দফতরে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ডুয়ার্সের চা বলয়ে। রাতে বন দফতরের টহলদারির দাবি উঠেছে।

আরও পড়ুন: মোবাইলে সন্দেহের বীজ! পরকীয়ার ‘অপরাধে’ স্ত্রীকে খুন, রেহাই পেল না নাবালক ছেলেও


```