Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর হাতির তাণ্ডব পুরুলিয়ার গ্রামে, বনকর্মীদের বেঁধে রেখে বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ফের বুনো হাতির তাণ্ডব (Elephant Attack) পুরুলিয়ায় (Purulia)। রাতভর হাতির হামলায় আতঙ্কে কাটল আড়ষা থানা এলাকার ঘাটিয়ালি গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে, রাতে ঘাটিয়ালি গ্রামে বুনো হাতি Elephant Attack) ঢুকে

রাতভর হাতির তাণ্ডব পুরুলিয়ার গ্রামে, বনকর্মীদের বেঁধে রেখে বিক্ষোভ

শেষ আপডেট: 6 August 2023 11:09

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ফের বুনো হাতির তাণ্ডব (Elephant Attack) পুরুলিয়ায় (Purulia)। রাতভর হাতির হামলায় আতঙ্কে কাটল আড়ষা থানা এলাকার ঘাটিয়ালি গ্রামের বাসিন্দাদের।

জানা গিয়েছে, রাতে ঘাটিয়ালি গ্রামে বুনো হাতি Elephant Attack) ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। গ্রামবাসীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। হাতি তাড়াতে রাতেই তাঁরা বন বিভাগে খবর দেন। কিন্তু বনকর্মীরা ওই সময় ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ ।

পরে রবিবার সকালে বন আধিকারিকরা গ্রামে গেলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। চার বন কর্মীকে গাছে বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন।

তাঁদের দাবি, রাতভর তাঁরা হাতি দলকে তাড়াতে বনকর্মীদের অপেক্ষা করেছেন। কিন্তু কেউ আসেননি। গ্রামের মানুষ প্রাণ হাতে নিয়ে লুকিয়ে বেরিয়েছে। বৃদ্ধ, শিশু কেউই ভয়ে দু'চোখের পাতা এক করতে পারেনি। তবু কেউ তাঁদের সাহায্য করতে আসেনি।

যদি বন দফতরের দাবি, তারা হাতি দলের গতিবিধির দিকে নজর রাখছে। যা ক্ষতি হয়েছে তা মেরামত করে দেওয়ার জন্য বন দফতরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গজরাজের ‘অবরোধে’র জের, বাঁকুড়ার জঙ্গলরাস্তায় আড়াই ঘণ্টা আটকে রইল যাত্রী ও পণ্যবাহী গাড়ি


```