Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ফালাকাটার চা-বাগানে হাতির হানা, ভোর থেকে দাপিয়ে বেড়াল দুই দাঁতাল, ভাঙল ঘর-দোকান

দ্য ওয়াল ব্যুরো: ফের হাতির হামলা ঘটল ফালাকাটা ব্লকে, ক্ষতিগ্রস্ত ফালাকাটা ব্লকের তাসাটি চা-বাগানের ১৫টি পরিবার। রবিবার ভোরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার ভোর রাতে দুটো বিশাল আকারের বুনো হাতি তাসাটি

ফালাকাটার চা-বাগানে হাতির হানা, ভোর থেকে দাপিয়ে বেড়াল দুই দাঁতাল, ভাঙল ঘর-দোকান

শেষ আপডেট: 6 September 2020 16:48

দ্য ওয়াল ব্যুরো: ফের হাতির হামলা ঘটল ফালাকাটা ব্লকে, ক্ষতিগ্রস্ত ফালাকাটা ব্লকের তাসাটি চা-বাগানের ১৫টি পরিবার। রবিবার ভোরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার ভোর রাতে দুটো বিশাল আকারের বুনো হাতি তাসাটি চা বাগানের সান্তাল লাইন, দামু লাইন, বালি লাইন, মিশন লাইন ও হাট খোলা লাইনে রীতিমতো দাপিয়ে বেড়ায়। সান্তাল লাইনের বাসিন্দা প্রধান সান্তাল, মিলন সান্তাল, প্রধান মুন্ডার এবং সিরাজ বাঘোয়ারের দোকানের ঝাঁপ ভেঙে দেয় দুই হাতি। আরও বিভিন্ন লাইনের একাধিক ঘর ভেঙে তছনছ করে দেয় তারা। ক্ষতিগ্রস্তরা এদিন জানিয়েছেন, ইদানীং প্রায় প্রতি রাতেই হাতি বা হাতির দল হানা দিয়ে সঞ্চিত থাকা চাল, আটা, গম, শাক-সবজি খেয়ে সাবাড় করছে। ঘর-বাড়িও ভেঙে তছনছ করে দিনের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে যাচ্ছে হাতিরা। এই দুই হাতি আগেও এসেছে এলাকায়। স্থানীয়দের ধারণা, জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে এসে এই বুনো হাতিরা হামলা চালাচ্ছে লোকালয়ে। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল বলেন, "এলাকায় হাতি ঢোকার খবর পেলেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে ক্ষতিপূরণও পেতে পারেন।"

```