Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফুল তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাবা ও ছেলের, বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে একসঙ্গে মৃত্যু হল বাবা ও ছেলের। বুধবার বাগদা (Bagda) ব্লকের সিন্দানি গ্রামপঞ্চায়েতের মাগুরকোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের নাম সমীরচন্দ্র দাস (৬২), বিকাশ দাস (

ফুল তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাবা ও ছেলের, বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

শেষ আপডেট: 2 August 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে একসঙ্গে মৃত্যু হল বাবা ও ছেলের। বুধবার বাগদা (Bagda) ব্লকের সিন্দানি গ্রামপঞ্চায়েতের মাগুরকোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের নাম সমীরচন্দ্র দাস (৬২), বিকাশ দাস (৪২)।

সমীরবাবুর বড় ছেলে বিধান দাস জানিয়েছেন, সকালে পুজোর ফুল তুলতে গিয়েছিলেন বাবা। ঝড়-বৃষ্টির জন্য বাগানের উপর দিয়ে যাওয়া ইলেক্ট্রিকের তারগুলি ঝুলে পড়েছিল। সেই তারে বাবার পা জড়িয়ে যায়। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাবাকে ওই অবস্থায় দেখে বাঁচাতে গিয়েছিলেন বিধানবাবুও। কিন্তু তিনিও বিদ্যুতের শক খান। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে দূরে সরে যান। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।

(Electrocuted) চিৎকার শুনে বাগানে ছুটে গিয়েছিলেন সমীরবাবুর ছোট ছেলে বিকাশ দাস। বাবার শরীর থেকে বিদ্যুতের তার ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা কোনওক্রমে দু'জনকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা পরীক্ষা করার পর তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এলাকার পঞ্চায়েত প্রধান মাধুরী বালাও খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালে। তিনি বলেন, এই ঘটনা খুবই মর্মান্তিক। পাড়ার একজনের কাছ থেকে তিনি খবর পেয়ে সমীরবাবুর বাড়িতে ছুটে গেছিলেন। কিন্তু ততক্ষণে বাবা ও ছেলে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিলেন তাঁদের আত্মীয়রা। বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে বেহাল জনজীবন বাঁকুড়ায়, ভেসে গেল বেশ কয়েকটি সেতু


```