Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কাঠফাটা গরমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নয়া পদক্ষেপ বিদ্যুৎ দফতরের

দ্য ওয়াল ব্যুরো: তাপপ্রবাহে পুড়ছে বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। রেকর্ড গরমে গ্রাহকদের বিদ্যুতের চাহিদা মেটাতে অনেক সময়েই মুশকিলে পড়তে হচ্ছে বিদ্যুৎ দফতরকে। অনেক সময়েই ওভারলোডিংয়ের কারণে ট্

কাঠফাটা গরমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নয়া পদক্ষেপ বিদ্যুৎ দফতরের

শেষ আপডেট: 18 April 2023 10:29

দ্য ওয়াল ব্যুরো: তাপপ্রবাহে পুড়ছে বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। রেকর্ড গরমে গ্রাহকদের বিদ্যুতের চাহিদা মেটাতে অনেক সময়েই মুশকিলে পড়তে হচ্ছে বিদ্যুৎ দফতরকে। অনেক সময়েই ওভারলোডিংয়ের কারণে ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেও কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ (electric supply) বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রামের মধ্যেও ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতর।

জানা গেছে,গতকাল অর্থাৎ সোমবার যোধপুর পার্ক,হরিদেবপুর,বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বরে ওভারলোডিংয়ের ফলে ট্রান্সফরমার পুড়ে যাওয়া ও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু কিছু গ্রাহকদের সামান্য সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল। এই এলাকাগুলিতে বিস্যুট সরবরাহের দায়িত্বে রয়েছে সিইএসসি। ১৭ এপ্রিলের এই ঘটনার পরেই মঙ্গলবার ১৮ই এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিইএসসি'র উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও বিদ্যুৎ দপ্তরের সচিব শ্রী শান্তনু বসু।

সেই বৈঠকে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সিইএসসি কর্তৃপক্ষকে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্য বেশ কিছু নির্দেশ দেন। যার মধ্যে রয়েছে পর্যাপ্ত ট্রান্সফরমারের ব্যবস্থা রাখা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখা এবং সর্বত্র ২৪x৭ বিদ্যুৎকর্মী রাখার ব্যবস্থা করা।

শুধু দক্ষিণবঙ্গই নয়, বৈশাখের শুরুতেই রাজ্যজুড়েই চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে বাংলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ১৭ই এপ্রিল সোমবার থেকেই বিদ্যুৎ ভবনে চালু হয়েছে ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) এর ২৪x৭ কন্ট্রোল রুম।

এগুলির নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪। গ্রাহকরা যে কোনও সমস্যায় এই নম্বরগুলিতে ফোন করতে পারেন।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নতুন মুখ, আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ইশা


```