Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণনা কেন্দ্রের ভিতরে আক্রান্ত ভোট কর্মীরাও, প্রতিবাদে বন্ধ করে দিলেন কাজ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: ভোট ঘোষণা হওয়া ইস্তক শাসক-বিরোধীর লড়াই চলছিল। মার, পাল্টা মারের অভিযোগও ছিল। এবার গণনাকেন্দ্রের ভিতরে খোদ ভোট কর্মীদের (Election worker attack) মারধরের অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগণার হাবড়া দু'নম্বর ব্লকের

গণনা কেন্দ্রের ভিতরে আক্রান্ত ভোট কর্মীরাও, প্রতিবাদে বন্ধ করে দিলেন কাজ

শেষ আপডেট: 11 July 2023 11:40

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: ভোট ঘোষণা হওয়া ইস্তক শাসক-বিরোধীর লড়াই চলছিল। মার, পাল্টা মারের অভিযোগও ছিল। এবার গণনাকেন্দ্রের ভিতরে খোদ ভোট কর্মীদের (Election worker attack) মারধরের অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগণার হাবড়া দু'নম্বর ব্লকের ভোট গণনা কেন্দ্রের ঘটনা। ঘটনার প্রতিবাদে গণনার কাজ বন্ধ করে কাউন্টিং হল থেকে বেরিয়ে গিয়েছেন ভোট কর্মীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে জোর চাঞ্চল্য ।

ভোট কর্মীদের একাংশের অভিযোগ, শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তাঁরা জানান, এদিন সকালে ভোট গণনা শুরুর পর থেকেই মাঝে মধ্যে অশান্তির ঘটনা ঘটছিল। বেলা বাড়তে অশান্তির মাত্রা বাড়তে থাকে। বিরোধী প্রার্থী এবং এজেন্টদের মধ্যে গণনা কেন্দ্রের ভেতরেই ধাক্কাধাক্কি করা হচ্ছিল। দুপুরের পর গোলমালের মাত্রা বাড়তে থাকে। এক ভোট কর্মীর কথায়, “হইহট্টোগোলের জেরে গণনার কাজেও ব্যাঘাত ঘটছিল। গণনা কেন্দ্রের মধ্যেই মারপিট শুরু হয়ে যায়। আমাদের কয়েকজন প্রতিবাদ জানালে তাদেরকেও মারধর করা হয়।”

এরপরই গণনার কাজ বন্ধ করে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান ভোট কর্মীরা। তাঁরা বলেন, “আমরা কি মার খেতে এসেছি নাকি! সকাল থেকেই উপদ্রব চলছিল। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।” পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে গণনার কাজ শুরু করবেন না বলেও জানিয়ে দেন তাঁরা। এরপরই নড়ে চড়ে বসেন জেলা প্রশাসনের কর্তারা।

অন্যদিকে বীরভূমের খয়রাশোল, উত্তর ২৪ পরগণার বনগাঁ এবং গাইঘাটার গণনা কেন্দ্রে প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ উঠেছে। ভোট কর্মীদের নিম্নমানের খাবার বিলির অভিযোগকে কেন্দ্র করে এদিন দুপুরে উত্তেজনা ছড়ায় খয়রাশোলের গণনা কেন্দ্রে। অন্যদিকে বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয় বাগধার হেলেঞ্চা হাই স্কুল ও গাইঘাটার একটি স্কুলে গণনা কেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে গণনার শুরুতে কিছুক্ষণ বিক্ষোভ দেখান ভোট কর্মীরা।

আরও পড়ুন: অভিষেকের ডায়মন্ড হারবারে জেলা পরিষদে ৫৪ হাজার ভোটে জয়ী তৃণমূলের জাহাঙ্গীর


```