Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাল টি-শার্টে অরূপ, নীল-সাদায় মিমি, ভোটের আগের রাতে ঘুঁটি সাজালেন

দ্য ওয়াল ব্যুরো: রাত কাটলেই ভোট। বাংলার ন'কেন্দ্রের প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। যতই রাজনীতির উঠোনে প্রথম হোক, শনিবার সন্ধেটা অন্যান্য প্রার্থীদের মতো চূড়ান্ত ব্যস্ততাতেই কাটল যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্

লাল টি-শার্টে অরূপ, নীল-সাদায় মিমি, ভোটের আগের রাতে ঘুঁটি সাজালেন

শেষ আপডেট: 17 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাত কাটলেই ভোট। বাংলার ন'কেন্দ্রের প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। যতই রাজনীতির উঠোনে প্রথম হোক, শনিবার সন্ধেটা অন্যান্য প্রার্থীদের মতো চূড়ান্ত ব্যস্ততাতেই কাটল যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। যাদবপুরে তৃণমূল পার্টি অফিস দুলাল ঠাকুর ভবনে মিটিং সারলেন দলীয় নেতাদের নিয়ে। সঙ্গে তাঁর মেন্টর তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপের গায়ে লাল টি-শার্ট। আর মিমির পরনে ডেনিম ব্লু জিনস আর সাদা শার্ট। সঙ্গে গলায় জড়ানো আকাশি নীল উত্তরীয়। এক্কেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রঙের কম্বিনেশনে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তও। রবিবার সকাল থেকে কোন নেতা কোথায় থাকবেন সেই দায়িত্ব বণ্টন হয় এ দিন সন্ধে বেলা। মিমিকেও দেখা যায় খাতা উল্টে দলীয় নেতাদের লাস্ট মিনিট সাজেশন দিতে। যাদবপুরে এ বার নতুন প্রার্থী। সুগত বসুকে হাভার্ড বিশ্ববিদ্যালয় ভোটে লড়তে অনুমতি না দেওয়ায় মমতা প্রার্থী করেন মিমিকে। প্রথম দিন থেকে টলিউডের গ্ল্যামার গার্লকে কার্যত আগলে রেখেছেন পোড় খাওয়া অরূপ। কারণ নতুন প্রার্থী। রাজনীতি সম্পর্কে যাঁর সম্যক কোনও ধারণাই ছিল না। তাঁকেই শিখিয়ে পড়িয়ে নিয়েছেন নেতা হিসেবে। মিমির বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন সিপিএমের পোড় খাওয়া বিকাশ ভট্টাচার্য। বিজেপির টিকিটে লড়ছেন গত বারের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। যাদবপুর এ বার অন্যতম নজর কাড়া কেন্দ্র। তাই ভোটের আগের রাতে আরও একবার প্রস্তুতি ঝালিয়ে নিলেন মিমি। মেন্টর হিসেবে পাশে রইলেন অরূপ।

```