Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিভিক ও গ্রিন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, সাফ জানিয়ে দিল কমিশন

রফিকুল জামাদার বাংলার ভোট প্রক্রিয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের আধিক

সিভিক ও গ্রিন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, সাফ জানিয়ে দিল কমিশন

শেষ আপডেট: 21 January 2021 14:32

রফিকুল জামাদার

বাংলার ভোট প্রক্রিয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকেই জেলা প্রশাসনের আধিকারিকদের কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের কর্মীদের ব্যবহার করা যাবে না। জানা গিয়েছে, কমিশনের তরফে জেলা ওয়াড়ি সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশে যাঁরা কর্মরত তাঁদের তালিকা চাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে তাঁদের অন্য ভাবে ব্যবহার না করা যায় সেটা নিশ্চিত করতেই এই তালিকা চেয়েছে কমিশন। বিরোধীদের অনেক দিনের অভিযোগ, এই সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের কর্মীরা উর্দিধারী হলেও তাঁরা আসলে তৃণমূলের ক্যাডার। সরকারি পোশাক ব্যবহার করে তাঁরা দলের কর্মীর মতো আচরণ করেন এবং ভূমিকা নেন। পঞ্চায়েত ভোটের সময়ে এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। অনেকের বক্তব্য ছিল, বহু জায়গায় ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়া, গণনা কেন্দ্রে ব্যালটে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনায় তৃণমূল কর্মীদের সরাসরি সহায়তা করেছেন এই সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশরাই। সূত্রের খবর, কমিশন জানতে চেয়েছে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশরা কী কাজ করেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে তাঁদের ভূমিকা কী, কে তাঁদের নিয়ন্ত্রণ করেন, তাঁরা কি স্থায়ী নাকি চুক্তিভিত্তিক কাজ করেন। এও জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের বিষয় নিয়ে আগামীকাল, শুক্রবার রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে আলোচনা করবে কমিশনের ফুল বেঞ্চ।

```