Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বহরমপুর না পারলেও, অধীরের হাত থেকে দু’টি আসন ছিনিয়ে নিলেন শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: ধস নেমেছে তৃণমূলে। গতবারের থেকে প্রায় এক ডজন আসন কমেছে। কিন্তু এর মধ্যেও অধীর চৌধুরীর গড় বলে খ্যাত মুর্শিদাবাদ জেলা থেকে দুটি হারা আসন জিতে নিল বাংলার শাসক দল। সৌজন্যে রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধীকারী। গতবার

বহরমপুর না পারলেও, অধীরের হাত থেকে দু’টি আসন ছিনিয়ে নিলেন শুভেন্দু

শেষ আপডেট: 22 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধস নেমেছে তৃণমূলে। গতবারের থেকে প্রায় এক ডজন আসন কমেছে। কিন্তু এর মধ্যেও অধীর চৌধুরীর গড় বলে খ্যাত মুর্শিদাবাদ জেলা থেকে দুটি হারা আসন জিতে নিল বাংলার শাসক দল। সৌজন্যে রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধীকারী। গতবার বাম এবং কংগ্রেসের দখলে থাকা ছটি আসন পুনরুদ্ধারের দায়িত্ব শুভেন্দুর কাঁধে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ, মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর এবং জঙ্গিপুর। এর মধ্যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসন জিতল তৃণমূল। বাকি চারটির মধ্যে দুটি জিতল কংগ্রেস ও দুটি বিজেপি। শুভেন্দুকে মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষকদের দায়িত্ব দিয়েছিলেন দিদি। দায়িত্ব পাওয়ার পর থেকেই গত কয়েক মাসে ধারাবাহিক ওই জেলায় গিয়েছেন শুভেন্দু। বলেছিলেন ছটিতেই ফোটাবেন ঘাসফুল। বহরমপুরে হারাবেন অধীরকেও। কিন্তু প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে হারাতে না পারলেও তার পাশের দুটি কেন্দ্র ছিনিয়ে নিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা। এমনিতে অধীরবাবু বহরমপুরে প্রতিদ্বন্দ্বিতা করলেও, জেলার বাকি দুটি আসনও তাঁরই দায়িত্ব। কিন্তু নিজে জিতলেও বাকি দুটি রক্ষা করতে পারলেন না প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরের বিরুদ্ধে তাঁরই ছায়া সঙ্গী অপুর্ব সরকার ওরফে ডেভিডকে প্রার্থী করেছিল তৃণমূল। কংগ্রেস বিধায়ক আবু তাহের খান এবং খলিলুর রহমানকে তৃণমূলে যোগদান করিয়ে তাঁদেরই লোকসভায় টিকিট দিয়েছিল তৃণমূল। মালদহ উত্তরে গতবারের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরকেও তৃণমূলে নিয়ে তাঁকে প্রার্থী করেছিল শাসকদল। কিন্তু বাকিগুলিতে জয় না এলেও , তৃণমূল জিতল বামেদের দখলে থাকা মুর্শিদাবাদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের জেতা জঙ্গিপুরে ফুটল ঘাসফুল। গোটা জঙ্গলমহলে তৃণমূল শূন্য। পর্যবেক্ষকদের মতে শাসক দলের অন্য নেতাদের তুলনায় হাতে না থাকা জোড়া আসন জিতে শুভেন্দু নুঝিয়ে দিলেন, সাংগঠনিক দক্ষতায় তিনি অনেকের থেকে এগিয়ে। অনেকের থেকে।

```