Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পত্তির লোভে বাবাকে পুড়িয়ে মারার অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তির লোভে ও বিবাদের জেরে নিজের বাবাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার বেতকুণ্ডু এলাকার ঘটনা। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি নিহতের বড়ছেলে নারায়ণ মল্লিক ও নারায়ণ

সম্পত্তির লোভে বাবাকে পুড়িয়ে মারার অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে

শেষ আপডেট: 20 October 2019 15:16

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তির লোভে ও বিবাদের জেরে নিজের বাবাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার বেতকুণ্ডু এলাকার ঘটনা। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি নিহতের বড়ছেলে নারায়ণ মল্লিক ও নারায়ণের স্ত্রী তনুশ্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন পক্ষাঘাতে ভুগছিলেন হরিপদ মল্লিক (৭৫)। তাঁর তিন ছেলে -- বড় ছেলে নারায়ণ, মেজো সুদর্শন ও ছোট ছেলে মঙ্গলদীপ মল্লিক। বাবা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর বড় ও মেজো ছেলের পরিবার তাঁর কোনও দায়িত্ব নেয়নি। তিন বছর ধরে বাবার সেবাযত্ন করে আসছেন ছোট ছেলে। সেই সুবাদেই ছোট ছেলেকে যাবতীয় সম্পত্তি দেবেন বলে মনস্থির করেন হরিপদ। মেজো ছেলে সুদর্শন আগেই জানিয়েছিলেন, তিনি বাবার দায়িত্ব নিচ্ছেন না, তাই বাবার সম্পত্তির উপর কোনও দাবি থাকবে না। কিন্তু বড় ছেলে নারায়ণ এতে বাদ সাধেন। অভিযোগ, সম্পত্তির দাবিতে বাবার উপর চাপ দেওয়ার পাশাপাশি অশান্তি করতেন নারায়ণ। অভিযোগ, কয়েক মাস আগে দুধে বিষ মিশিয়ে মারার চেষ্টা করেছিল নারায়ণের স্ত্রী। শেষ পর্যন্ত ছোট ছেলেকেই সম্পত্তি লিখে দেন হরিপদ। তারই জেরে রাতে যখন বৃদ্ধ ঘুমাচ্ছিলেন তখন জানালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। চিৎকারে পাশের ঘর থেকে ছোট ছেলে ছুটে এলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। হরিপদর আর্তনাদ শুনে প্রতিবেশীরা পর্যন্ত ছুটে এলেও বড়ছেলে ও তার পরিবার কেউই আসেনি। তা থেকেই সন্দেহ দানা বাধে। এর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে আটক করে নারায়ণ ও তার স্ত্রীকে, পরে গ্রেফতার করে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

```