Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভেগান ডিম’ বানাল আইআইটি দিল্লি, মুগ ডাল থেকে ‘মক মিট,’ বাজারে আসছে খুব তাড়াতাড়ি

দ্য ওয়াল ব্যুরো: ডিম, তবু ডিম নয়! মাংস তাও মিছিমিছি। কিন্তু এতেই পুষ্ট হবে শরীর। মনও হবে তাজা। স্বাদকোরকও একলাফে বলে উঠবে, ‘আহা!’ প্রাণীজ খাবার, এমনকি দুধ, মধুও বাদ দেওয়া হয় যে নিরামিষ খাবারে, তার নাম ‘ভেগান ডায়েট’৷ দেশসুদ্ধু মানুষ এখন এই

‘ভেগান ডিম’ বানাল আইআইটি দিল্লি, মুগ ডাল থেকে ‘মক মিট,’ বাজারে আসছে খুব তাড়াতাড়ি

শেষ আপডেট: 18 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডিম, তবু ডিম নয়! মাংস তাও মিছিমিছি। কিন্তু এতেই পুষ্ট হবে শরীর। মনও হবে তাজা। স্বাদকোরকও একলাফে বলে উঠবে, ‘আহা!’ প্রাণীজ খাবার, এমনকি দুধ, মধুও বাদ দেওয়া হয় যে নিরামিষ খাবারে, তার নাম ‘ভেগান ডায়েট’৷ দেশসুদ্ধু মানুষ এখন এই ভেগানের নেশায় মেতেছেন। প্রাণীজ খাবারে হাই ক্যালোরি, স্লিম-ট্রিম থাকতে গেলে তেল জবজবে মাছ-মাংস নৈব নৈব চ। কোলেস্টেরল, হাইপ্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি সবের ধাক্কা সামলে মন ‘না’ বললেও নিরামিষে, বিশেষ করে ভেগানেই সায় দিচ্ছে ১৮ থেকে ৮০। মন আর স্বাদের এই লড়াই থামাতেই এ বার আসরে নেমেছে আইআইটি দিল্লি। শরীরের উপযোগী উদ্ভিজ্জ প্রোটিন থেকে তৈরি হচ্ছে ডিম, মাংস। ‘মক স্ক্র্যামবেল্ড এগ’ প্রোজেক্ট গত কয়েক মাস ধরেই আইআইটি দিল্লির বিশেষ অভিযান। নন-সয়, গ্লুটেন ছাড়াই ডিম, সোয়া প্রোটিন থেকে কৃত্রিম মাংস ‘মক মিট।’ এই মাংস দিয়েই তৈরি হবে সসেজ, সালামি। ‘রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি’-র অধ্যাপক কাব্য দাশোরাও রয়েছেন এই প্রজেক্টে। তিনি বলেছেন, মুরগি বা হাঁসের ডিমের প্রোটিন অনেকের সহ্য হয় না। অনেকের আবার ডিমে অ্যালার্জি থাকে। ভেগান ডায়েট মানেন যাঁরা, তাঁরা ডিম-চিকেন এড়িয়ে চলেন। তাই প্রোটিনের বিকল্প হিসেবে সোয়া প্রোটিন এবং মুগ ডাল থেকেই ডিম এবং মাংসের বিকল্প বানানোর চেষ্টা হয়েছে। এর স্বাদ আর গন্ধ একেবারে আসল ডিম এবং মাংসের মতোই। ল্যাক্টো–ভেজিটেরিয়ান ডায়েটে উদ্ভিজ্জ খাবারের পাশাপাশি দুধজাত খাবার থাকে৷ ওভো–ল্যাক্টোভেজিটেরিয়া দুধ–ডিম খেতে পারেন৷ আবার সেমি–ভেজিটেরিয়ানরা আবার রেড মিট ছাড়া সব খান৷ ‘মক এগ’ এবং ‘মক মিট’ সব চাহিদাই পূরণ করবে। আইআইটির গবেষকরা জানিয়েছেন, একটি সাধারণ ডিমে থাকে ৪% প্রোটিন, আর একটি ‘মক এগ’-এ থাকবে ৮% প্রোটিন, অর্থাৎ দ্বিগুণ| আইআইটি দিল্লির অধ্যাপক ভি রামগোপাল রাও বলেছেন, “উদ্ভিজ্জ প্রোটিন থেকে ডিম-মাংস বানানোর প্রক্রিয়া প্রায় শেষ। এর স্বাদও অনবদ্য। পুষ্টি উপাদানের তো কথাই নেই। বার বার পরীক্ষা করে দেখা হয়েছে। সেপ্টেম্বরেই মুগ ডাল থেকে ডিম-মাংস রেঁধে দেখাবো আমরা।” এই ডিমের কিন্তু খোলা নেই, বোতলে ভরেই বিক্রি হবে বাজারে। কাব্য দাশারা জানিয়েছেন, প্রথমে ময়দা, বেসন থেকে ডিম তৈরির উপায় ভাবছিলেন তাঁরা। পরে মুগের দানাতেই শিলমোহর দেন। কারণ মুগ বিনসে ভরপুর প্রোটিন উপাদান থাকে। আর ডিমের মতো আকার দিতে এই মুগ বিনসই সেরা বিকল্প। তা ছাড়া, এই মক ডিম বা মক মিটে, প্রোটিনের বাড়াবাড়ি থাকবে না, কাজেই কিডনির জন্য ভাল, বিশেষ করে বয়স বাড়লে যখন প্রোটিনে কিছুটা নিয়ন্ত্রণ আনা দরকার হয়ে পড়ে৷ আমিষ খাবার খেলে যা অনেক সময় সম্ভব হয় না৷ এই প্রচেষঅটা সফল হলে আগামী দিনে মুগ বিনস থেকেই রেড মিটের বিকল্প বানানো হবে বলে জানিয়েছে আইআইটি দিল্লি।

```