
শেষ আপডেট: 11 September 2023 13:46
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লিতে পাড়ি দিয়েছে গরু পাচার মামলা (cow Smuggling case)। কিন্তু আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ মেনে ১১ সেপ্টেম্বরের মধ্যে এই মামলার নথি দিল্লি নিয়ে যেতে পারল না ইডি। সৌজন্যে, রাজধানী দিল্লিতে জি-২০ সম্মেলন (Effect of G-20 conference)!
অন্যদিকে এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক অনুব্রত কন্যার জামিনের আবেদন পিছিয়ে দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ১০ জানুয়ারি। অর্থাৎ, এবার দুর্গাপুজো তিহারের জেলেই কাটাতে হবে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির মেয়ে সুকন্যা মণ্ডলকে। জামিনের আবেদন জানিয়েছেন অনুব্রতও। আগামী ২৭ সেপ্টেম্বর তাঁর আবেদনের শুনানি হবে।
গত ৬ সেপ্টেম্বর গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার ইডির আবেদনে সিলমোহর দিয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তী একটি দু’পাতার নির্দেশ দেন। তাতে বলা হয়েছে ২০০৫ সালের একটি গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে এই মামলা দিল্লির রাউজ আদালতে পিএমএলএ কোর্টে পাঠানো হচ্ছে। তারপরই গরু পাচার মামলা সরে গিয়েছে দিল্লিতে।
আরও পড়ুন: বাংলা থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা, ধোপে টিকল না কেষ্টর আর্জি