Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলয় ঘটককে ডাকল ইডি, নিজেই নাকি সময় দিয়েছেন আইনমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে আগে একাধিকবার বার দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। কিন্তু বারেবারেই হাজিরা এড়িয়েছেন তিনি। এবার তাঁর থেকে সময় নিয়েই হাজিরার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ed summons Mo

মলয় ঘটককে ডাকল ইডি, নিজেই নাকি সময় দিয়েছেন আইনমন্ত্রী

শেষ আপডেট: 5 June 2023 08:49

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে আগে একাধিকবার বার দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। কিন্তু বারেবারেই হাজিরা এড়িয়েছেন তিনি। এবার তাঁর থেকে সময় নিয়েই হাজিরার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ed summons Moloy Ghatak)। আগামী ১৯ জুন দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে আইনমন্ত্রীকে।

এর আগে কয়লা মামলার তদন্ত সূত্রে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। এবার তাঁকে তলব করল ইডি।

ইডি-র ডাকাডাকির বিষয়টি নিয়ে মলয় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাংলার আইনমন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে। ইডি সূত্রে খবর, দু’টি মেল পাঠানোর পর মলয় জানান, ১৯ জুন থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহে তাঁর হাজিরা দিতে কোনও সমস্যা নেই। তারপরই মলয়কে ১৯ জুনই দিল্লিতে ডেকে পাঠানো হল।

কয়লা মামলার তদন্ত সূত্রে সোমবার জোড়া তলবের কথা জানা গেল। মলয়ের খবরের আগেই জানা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৮ জুন তলব করেছে ইডি। তাঁকে অবশ্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুই সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা। অভিবাসন দফতর বিমানবন্দরেই আটকে দেন তাঁকে।

গত সপ্তাহে ইডি-র ডিরেক্টর সঞ্জয় মিশ্র কলকাতায় এসে এখানকার অফিসারদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর এই পরপর নোটিস পাঠানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

রুজিরাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল, ৮ তারিখ ডাকল ইডি


```