Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলয়ের ঘনিষ্ঠ শঙ্করকে দিল্লিতে ডাক ইডির, কয়লা মামলায় একের পর এক তলব

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে জোড়া তলবের কথা জানা গিয়েছিল। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। এবং দুই, রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার জানা গেল, মলয়ের ঘনিষ্ঠ তথা আস

মলয়ের ঘনিষ্ঠ শঙ্করকে দিল্লিতে ডাক ইডির, কয়লা মামলায় একের পর এক তলব

শেষ আপডেট: 6 June 2023 08:19

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে জোড়া তলবের কথা জানা গিয়েছিল। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। এবং দুই, রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার জানা গেল, মলয়ের ঘনিষ্ঠ তথা আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীকেও তলব করেছে ইডি।

আগামী সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এদিন সাংবাদিকরা শঙ্করের বাড়িতে গেলে তাঁর স্ত্রী তথা কাউন্সিলর দীপা জানিয়েছেন, ইডির নোটিস তাঁরা পেয়েছেন সোমবার দুপুরে। তিনি এও জানিয়েছেন, শঙ্করবাবুর হাঁটু অপারেশন হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তিনি কিছু বলবেন না। তবে দিল্লিতে হাজিরা দিতে যাবেন।

আসানসোলের গ্লাস কারখানার কর্মী ছিলেন শঙ্কর। ১৯৮২ সালে সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন। সেই সময় থেকেই মলয় ঘটকের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। মলয় তখন অবিভক্ত বর্ধমানের দাপুটে কংগ্রেস নেতা।

মলয়বাবু পেশায় আইনজীবীও। মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত নিয়মিত প্র্যাকটিস করতেন তিনি। শঙ্কর ছিলেন মলয়ের মুহুরি। জানা গিয়েছে, এর আগে ইডি তাঁর কাছ থেকে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছিল। সেসব কেন্দ্রীয় এজেন্সিকে তিনি জমাও দিয়েছেন বলে দাবি করেছেন শঙ্করের কাউন্সিলর স্ত্রী দীপা।

আগামী ১৯ জুন মলয়কে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছ। জানা গিয়েছে শঙ্কর ছাড়াও মলয় ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ডেকে পাঠিয়েছে ইডি। যা কয়লা মামলার তদন্তে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। গত সপ্তাহে কলকাতায় এসে বৈঠক করে গিয়েছেন ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্র। তার পরবর্তীতে একের পর এক তলব তাই রাজনৈতিক মহলেও কৌতূহলের উদ্রেক ঘটাচ্ছে।

এ সপ্তাহে কি বড় কিছু করবে ইডি, নিজাম-সিজিওতে গুঞ্জন, সিআরপিএফও প্রস্তুতি রাখছে


```