Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডি-র সাতটি টিম বেরোল সিজিও থেকে, বড় এলাকায় তল্লাশির সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) যখন শারীরিক পরীক্ষা চলছে ঠিক সেই সময়েই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাতটি টিম। জানা গিয়েছে, দুটি টিম দক্ষি

ইডি-র সাতটি টিম বেরোল সিজিও থেকে, বড় এলাকায় তল্লাশির সম্ভাবনা

শেষ আপডেট: 2 August 2022 07:41

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) যখন শারীরিক পরীক্ষা চলছে ঠিক সেই সময়েই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাতটি টিম।

জানা গিয়েছে, দুটি টিম দক্ষিণ কলকাতার দুটি জায়গায় তল্লাশির উদ্দেশে বেরিয়েছে (ED Search Operation)। বাকি পাঁচটি টিম শহর ও শহরতলির অন্য জায়গায় যাচ্ছে বলে খবর।

গত সপ্তাহে ইডির চারটি টিম একসঙ্গে হানা দিয়েছিল বেলঘরিয়া, বালিগঞ্জ এবং কসবার ইচ্ছে বাড়িটিতে। সেদিনই বেলঘরিয়া থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল। ৮ নম্বর বালিগঞ্জ প্লেসের বাড়িতে লকার ভাঙাভাণি করেছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

বেলঘরিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পাশাপাশি মিলেছিল তিন কেজি সোনাও। ইচ্ছে থেকে অনেক নথি উদ্ধার করেছিল ইডি। আজকের তল্লাশি অভিযানে কোথা থেকে আবার কী বেরোয় এখন সেটাই দেখার।

গত ২২ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ১৩টি জায়গায় একসঙ্গে হানা দিয়েছিল ইডি। সেই পর্বের পর কেন্দ্রীয় এজেন্সি এদিক ওদিক তল্লাশি চালিয়েছে বটে তবে এই ভাবে এত বড় টিম আর বের হয়নি।

পার্থ বলছেন ‘আমার টাকা নয়’! অর্পিতার দাবি, ‘আমার অনুপস্থিতিতে টাকা ঢুকিয়েছে’!


```