Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আলমারির পাল্লা খোলা, সুটকেস ফাঁকা! শাহজাহানের বাড়ি থেকে এখনও তেমন কিছুই পেল না ইডি

তালা ভেঙে সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ঢোকে ইডির আধিকারিকরা। তারপর প্রায় ৩ঘণ্টা অতিক্রান্ত। সন্দেশখালির তৃণমূল নেতার বাড়ি থেকে এখনও পর্যন্ত কী কী উদ্ধার করলেন তদন্তকারীরা?

আলমারির পাল্লা খোলা, সুটকেস ফাঁকা! শাহজাহানের বাড়ি থেকে এখনও তেমন কিছুই পেল না ইডি

শেষ আপডেট: 24 January 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো: তালা ভেঙে সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ঢোকে ইডির আধিকারিকরা। তারপর প্রায় ৩ঘণ্টা অতিক্রান্ত। সন্দেশখালির তৃণমূল নেতার বাড়ি থেকে এখনও পর্যন্ত কী কী উদ্ধার করলেন তদন্তকারীরা?

সূত্রের খবর, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছুই মেলেনি। একটি আলমারির পাল্লা খোলা ছিল। বাকি আলমারিগুলিতেও জামাকাপড় ছা্ড়া কোনও নথি বা অন্য কিছু পাওয়া যায়নি। এমনকী বাড়ির ভিতরে থাকা একাধিক সুটকেসের চেন খুলে গোয়েন্দারা দেখেন সেগুলি ফাঁকা।

তদন্তকারী সংস্থার আশঙ্কা, পালিয়ে যাওয়ার আগে যাবতীয় নথি সরিয়ে ফেলেছেন সন্দেশখালির তৃণমূল নেতা। 

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেদিন রীতিমতো মার খেয়ে এলাকা ছাড়তে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। মাথা ফেটেছিল তিন অফিসারের। তারপর থেকেই খোঁজ নেই শাহজাহান শেখের। 

হদিশ পেতে আদালতের নির্দেশে গত ১৬ জানুয়ারি শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। সিসিটিভি ক্যামেরা বসানোর আগেই কি বাড়ির যাবতীয় গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা্ হয়েছে? এ ব্যাপারে নিশ্চিত হতে সিসিটিভি ক্যামেরার ছবি দেখার জন্য বুধবারই আদালতে আবেদন জানানো বলে বলে ইডির একটি সূত্রের দাবি।

তদন্তকারীদের অনুমান, এলাকা ছেড়ে যাওয়ার আগে যাবতীয় নথি সরিয়ে ফেলেছেন শাহজাহান।

রেশন দুর্নীতির তদন্তে নেমে গত ৫ জানুয়ারির শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, রেশনের হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে শাহজাহানের। 


```