Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গরুপাচার মামলা দিল্লিতে সরানোর আবেদনের প্রথম শুনানিতেই ধাক্কা! বিচারকের প্রশ্নের মুখে ইডি

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন জানিয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে (CBI special court) প্রশ্নের মুখে পড়ল ইডি (ED)। গরু পাচার মামলা (cow smuggling case) দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শ

গরুপাচার মামলা দিল্লিতে সরানোর আবেদনের প্রথম শুনানিতেই ধাক্কা! বিচারকের প্রশ্নের মুখে ইডি

শেষ আপডেট: 19 August 2023 12:02

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন জানিয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে (CBI special court) প্রশ্নের মুখে পড়ল ইডি (ED)। গরু পাচার মামলা (cow smuggling case) দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে ইডি। সেইমতো গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে মামলা স্থানান্তরের আবেদন করা হয়। কিন্তু শনিবার সেই আবেদনের প্রথম শুনানিতেই ধাক্কা খেল ইডি।

এই দিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্নের মুখে পড়তে হয় ইডির (ED) আইনজীবী অভিজিৎ ভদ্রকে। কেন এই মামলা দিল্লিতে সরানোর হবে সেই প্রশ্ন করেন বিচারক। তিনি জানতে চান, কোন আইনে এই অধিকার দেওয়া হয়েছে? কোনও কেন্দ্রীয় এজেন্সি কি ইচ্ছে করলেই কোনও মামলা অন্য কোনও রাজ্যে নিয়ে যেতে পারে? বিচারক উদাহরণ দিয়ে বলেন একই মামলায় একাধিক অভিযুক্ত কেউ কেরল, কর্ণাটক, অসম বা দিল্লিতে আছে। তাহলে এই মামলা কোথায় যাবে?

সেই সময় ইডির আইনজীবী আইনের একাধিক ধারার উল্লেখ করে আবেদনের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন। বিচারক ভরা এজলাসে ধারাগুলি পড়েন ও জানতে চান এই প্রশ্নের উত্তর কোথায় আছে? তখন ইডির আইনজীবী নীরব হয়ে যান। তিনি বলেন, “আমাকে সময় দেওয়া হোক। আমি তথ্য দেব।” এরপরেই বিচারক অনুব্রতর আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজের সঙ্গে কথা বলেন। পরে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২ সেপ্টেম্বর।

গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও পরে ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত, তার কন্যা সুকন্যা, প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ আধিকারিক সতীশ কুমার। পরে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, “আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত থেকে মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল। এদিন তার শুনানি ছিল। ইডির আইনজীবী বিচারকের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি। তার সওয়াল শেষ হলে, আমরা জবাব দেব।”

আরও পড়ুন: পেট্রলের পরিবর্তে জল! তুলকালাম কাণ্ড দুর্গাপুরে, চাপের মুখে টাকা ফেরৎ


```