Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রত বেনামীদের ভরসা করতে পারেননি, অপরাধের ৭৭ কোটি ঢুকিয়েছেন নিজের অ্যাকাউন্টেই

দ্য ওয়াল ব্যুরো: তাঁর লোকলস্কর কম ছিল না। সংগঠনের কাজে ব্লক স্তরের নেতাদের ভরসা করলেও অপরাধের টাকার ব্যাপারে কারও উপর আস্থা রাখেননি অনুব্রত মণ্ডল (ED Charge sheet against Anubrata Mondal)। বেনামীদের অ্যাকাউন্টে না রেখে সব জড়ো করেছিলেন নি

অনুব্রত বেনামীদের ভরসা করতে পারেননি, অপরাধের ৭৭ কোটি ঢুকিয়েছেন নিজের অ্যাকাউন্টেই

শেষ আপডেট: 6 May 2023 04:29

দ্য ওয়াল ব্যুরো: তাঁর লোকলস্কর কম ছিল না। সংগঠনের কাজে ব্লক স্তরের নেতাদের ভরসা করলেও অপরাধের টাকার ব্যাপারে কারও উপর আস্থা রাখেননি অনুব্রত মণ্ডল (ED Charge sheet against Anubrata Mondal)। বেনামীদের অ্যাকাউন্টে না রেখে সব জড়ো করেছিলেন নিজের নামে। ইডি চার্জশিটে উল্লেখ করেছে, গরু পাচারের ৭৭ কোটি ৫৬ লক্ষ টাকার সম্পত্তি করেছেন কেষ্ট মণ্ডল।

এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী হিসাব এটাই। প্রথমে ইডি জানিয়েছিল ২৯ কোটি টাকার হিসাব। তারপর আরও ৪৮ কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ মিলেছে বলে ২০৪ পাতার সাপ্লিমেন্টরি চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি।

এই ৪৮ কোটি টাকা কোন কোন খাতে অনুব্রত ঢুকিয়েছেন নিজের পকেটে তারও একটা হিসাব দিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উল্লেখ করেছে, ১২ কোটি ৮০ লক্ষ টাকার বেশি ক্যাশ ডিপোজিট হয়েছিল অনুব্রতর অ্যাকাউন্টে। তাঁর মেয়ে ও স্ত্রীর নামে যেসব সংস্থা রয়েছে সেগুলির নামে সম্পত্তি কেনা হয়েছে ২০ কোটি ৭৭ লক্ষ টাকার। সেই সংস্থাগুলি থেকে লভ্যাংশ হিসাবে অনুব্রত পেয়েছেন পাঁচ কোটি টাকার বেশি। বেনামী অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ছ’কোটি টাকা। লটারিরও বিপুল টাকা ঢুকেছিল তাঁর অ্যাকাউন্টে।

Chargesheet

তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি আদালতে জানিয়েছে, এই লটারি অনুব্রত কপাল জোরে পাননি। বরং যাঁদের কপালে লটারি জুটেছিল তাঁদের ভয় দেখিয়ে টিকিট হাতিয়ে নিয়ে নিজের নামে করেছেন। কালো টাকা সাদা করার কৌশল হিসাবেই লটারিকে বেছে নিয়েছিলেন অনুব্রত।

গরু পাচারের কাঁচা নগদ একে ওকে দিয়ে নিজের অ্যাকাউন্টে ব্যাঙ্ক মারফত নিতেন অনুব্রত। ইডি দাবি করেছে, অনুব্রত যে সব কায়দা নিয়েছিলেন তা অভিনব। তবে অনেককে ব্যবহার করলেও খুব বেশি টাকা তাঁর ঘনিষ্ঠদের নামে নেই। সবটাই তিনি নিজের ভাণ্ডারে জড়ো করেছিলেন।

চার্জশিটে ইডি আরও বলেছে, ২০১৭-১৮ সাল নাগাদ তাঁর ঘনিষ্ঠ কিছু লোকের নামে অনুব্রত টাকা রাখলেও ২০১৯ সাল থেকে আর ঝুঁকি নেননি। নগদ, জমি, রাইস মিল কেনা—যা করেছেন সব নিজের, স্ত্রীর ও মেয়ের নামেই করেছেন।

গরু পাচারে বিএসএফ কীভাবে জড়িত, অনুব্রতর চার্জশিটে উল্লেখ ইডির


```