Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাদ্দিনে সারদার ২৯ লক্ষ টাকা ফেরত দিতে চাইলেন শতাব্দী

দ্য ওয়াল ব্যুরো:  কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখে সারদার টাকা ফেরত দিতে চাইলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমের তৃণমূল সাংসদকে নোটিস পাঠিয়ে ইডি বলেছে, ৭ অগস্ট দেখা করতে। কিন্তু শতাব্দী বলেছেন, ওই সময়ে সংসদের অধ

অ্যাদ্দিনে সারদার ২৯ লক্ষ টাকা ফেরত দিতে চাইলেন শতাব্দী

শেষ আপডেট: 29 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখে সারদার টাকা ফেরত দিতে চাইলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমের তৃণমূল সাংসদকে নোটিস পাঠিয়ে ইডি বলেছে, ৭ অগস্ট দেখা করতে। কিন্তু শতাব্দী বলেছেন, ওই সময়ে সংসদের অধিবেশন চলবে। তাই তিনি আসতে পারবেন না। সূত্রের খবর, ওই চিঠিতেই শতাব্দী সারদা থেকে নেওয়া ২৯ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চেয়েছেন। সারদার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। ছিলেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। একাধিক সারদার অনুষ্ঠানে সুদীপ্ত সেনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। সেই সূত্রেই এই জিজ্ঞাসাবাদ। ইডি যেমন টাকা লেনদেনের বিষয়টি তদন্ত করছে, তেমন সিবিআই তদন্ত করছে বৃহত্তর ষড়যন্ত্র। একুশে জুলাইয়ের মঞ্চেই শতাব্দী-সহ চিটফান্ড তদন্তে প্রসেনজিৎ, ঋতুপর্ণাদের কেন্দ্রীয় এজেন্সির তলব করা নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের সমাবেশে মমতা বলেন,  বলেন, “ইডির দপ্তরে শতাব্দী-প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ডেকে বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। বিজেপিতে নাম লেখানোর জন্য এজেন্সি মারফত চাপ সৃষ্টি করছে ওরা। ওঁদের মতো অনেক অভিনেতাদেরই ইডি ডাকছে। যাঁরা যোগাযোগ রাখছেন তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। ইডির দপ্তরে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে, অমুক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করো। এই তো সেদিন প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে ডাকল। এখন শতাব্দীকে ডাকছে। শতাব্দী বলছিল, ‘দিদি দেখো ভোট হয়ে গেছে, আমাকে ইডি ডেকেছে।’ ডেকেই বলছে তুমি বিজেপি-র ওমুক নেতার সঙ্গে যোগাযোগ করো। না করলে তোমারও সুদীপ, তাপসের মতো হবে।” ভোটের আগে থেকেই চিটফান্ড তদন্তে গতি এনেছে সিবিআই এবং ইডি। পুলিশ কর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, একাধিক ব্যক্তিকে গত তিন মাসে জেরা করেছে সিবিআই এবং ইডি। এখন দেখার শতাব্দীর টাকা ফেরতের এই চিঠির পর কী পদক্ষেপ করে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ার জন্য ক্লিক করুন www.four.suk.1wp.in-এ


```