
শেষ আপডেট: 10 March 2023 06:39
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) সাড়ে ন'ঘণ্টা জেরা করেছে ইডি। শুক্রবার ফের তাঁকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বলা হয়েছে শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার
জন্য।
ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ যে গাড়ি বনিকে দিয়েছিলেন, সেই ল্যান্ড রোভার ডিসকভারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে দেখা করতে বলা হয়েছে। তবে গতকাল বনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাঁচ বছরের মাথায় তিনি ওই ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি বিক্রি করে দিয়েছেন।
বৃহস্পতিবার দু'দফায় জেরা বনিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মনে করা হচ্ছে, ইডি এবার কাগজপত্র দেখতে চাইছে বনি কাকে গাড়িটি বিক্রি করেছিলেন। তিনিই বা কত টাকায় পাঁচ বছরের পুরনো গাড়িটি কিনেছিলেন।
কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, কুন্তলের লেনদেন খতিয়ে দেখে আরও কয়েকজন অভিনেত্রীর হদিশ মিলেছে। যাঁদের বিভিন্ন সময়ে টাকা দিয়েছিলেন কুন্তল।
ইডি প্রথম থেকেই বলছে, নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে। তা ক্রমশ জটিল ও গোলকধাঁধাঁর মধ্যে ঢুকছে বলেই মত অনেকের। আরও কত নাম আসে, আর কোন কোন ক্ষেত্রের লোকজনের সঙ্গে নিয়োগ দুর্নীতির কালো টাকার লেনদেন হয়েছে এখন সেটাই দেখার।
ঘরের ছেলে মৃত দুর্ঘটনায়, ৭ বছর পরে ফের বৌমার বিয়ে দিল শ্বশুরবাড়ি