Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ড্রোন উড়িয়ে কয়লা চুরি রুখবে ইসিএল, মুগমা খনিতে শুরু হচ্ছে নতুন প্রকল্প

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ড্রোন ( Drone ) উড়িয়ে কয়লা চুরি রুখবে কোল ইন্ডিয়া। এবিষয়ে ইস্টার্ন কোল ফিল্ডের ( Eastern Coal Field ) মুগমা এরিয়ায় দ্রুত শুরু হতে চলেছে তাদের পাইলট প্রজেক্ট। শুধু কয়লা চুরি নয়, ড্রোনের সাহায্যে খনিতে মজ

ড্রোন উড়িয়ে কয়লা চুরি রুখবে ইসিএল, মুগমা খনিতে শুরু হচ্ছে নতুন প্রকল্প

শেষ আপডেট: 15 February 2023 08:10

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ড্রোন ( Drone ) উড়িয়ে কয়লা চুরি রুখবে কোল ইন্ডিয়া। এবিষয়ে ইস্টার্ন কোল ফিল্ডের ( Eastern Coal Field ) মুগমা এরিয়ায় দ্রুত শুরু হতে চলেছে তাদের পাইলট প্রজেক্ট। শুধু কয়লা চুরি নয়, ড্রোনের সাহায্যে খনিতে মজুত কয়লা ভাণ্ডারের পরিমাণ নিয়েও গবেষণা করা হবে।

ইসিএলের চিফ সিকিউরিটি অফিসার শৈলেন্দ্র সিং জানান, কয়েকদিন আগে প্রকল্পের অনুমোদন পেয়েছেন তাঁরা। দ্রুতই প্রকল্পের কাজ শুরু করবেন।

মুগমা এরিয়ার জেনারেল ম্যানেজার দেবেন্দ্র কুমার নায়েক বলেন, ইসিএলের ১১ টি এরিয়ার মধ্যে মুগমা এরিয়াকে এই পাইলট প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে, নির্দিষ্টভাবে স্থান নির্বাচনের তথ্য হাতে এসে পৌঁছলেই কাজ শুরু হবে।

জানা গিয়েছে, সেন্ট্রাল মাইনস প্ল্যানিং এন্ড ডিজাইন ইনস্টিটিউট এই কাজ শুরু করেছে। তারা সাধারণত কোথায় কয়লা আছে, কতটা কয়লা আছে, সেবিষয়ে সমীক্ষা করে থাকে। এই সমীক্ষার কাজও ড্রোনের মাধ্যমে করা সম্ভব হবে।

ইসিএলের কয়লা খনিতে কয়লা চুরির অভিযোগ রয়েছে ভুরি ভুরি। মুগমা এরিয়ার বিভিন্ন খনিতে ব্যাপকভাবে কয়লা চুরি হয়ে থাকে বলে রিপোর্ট রয়েছে। আসানসোল-ধানবাদ-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইন এই এরিয়ার খনি এলাকার মধ্যেই পড়ে। মাঝেমধ্যেই অভিযোগ ওঠে সেই রেল লাইনের কাছেই অবৈধভাবে কয়লা উত্তোলন চলছে। এই নিয়ে আসানসোলের ডিআরএম ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক চিঠিও দিয়েছেন।

আমাকে আটকাতে পারবে না, কথা বলবই: ব্যাঙ্কশালে ঢোকার আগে বিস্ফোরক নওসাদ

উন্নতমানের ড্রোন উড়িয়ে কয়লা চুরির বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেবে ইসিএল আধিকারিকরা। প্রজেক্টের কাজ চলার সময় খনির শ্রমিকের সংখ্যা কমে যাবে। একটা বড় অংশের কাজ ড্রোন দিয়ে করানো হবে। সমস্ত দিক খতিয়ে দেখার জন্য দক্ষ পর্যবেক্ষক দল তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে ইসিএল।

চিফ সিকিউরিটি অফিসার শৈলেন্দ্র সিং বলেন, এই পরিকল্পনাটিকে বাস্তবে রূপায়িত করতে অনেক দিন ধরেই চেষ্টা করা হচ্ছিল। এখন ইস্টার্ন কোল ফিল্ডের পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু হতে চলেছে। এখানে সফল হলে অন্যান্য কোলিয়ারিতেও এই পদ্ধতিতে কাজ হবে। পুরো খনি এলাকায় এবং সংশ্লিষ্ট যদি কোনও বসতি থাকে তাহলে সেই এলাকার উপরেও নজর রাখতে পারবে এই শক্তিশালী ড্রোন। এতে অবৈধ খনন এবং কয়লা তোলা ও পাচার সমস্তটাই নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করছে ইসিএল কর্তৃপক্ষ।


```